প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : আখাউড়ার সড়ক বাজারে কেনাকাটা করতে এসে নারীদের উপচে পড়া ভিড়ের মধ্যে নয় বছরের এক শিশু সন্তান হারিয়েছে সালমা বেগম (৩৩) নামে এক প্রবাসীর স্ত্রী। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী সালমা বেগম জানান, ঈদের নতুন পোশাক ও জুতা কিনতে তিনি সকালে সড়ক বাজারে আসেন। দোকানে জুতার কেনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতাদের শাটার নামানো আর হুড়োহুড়িতে তার হাত থেকে সন্তান ছুটে গিয়ে হারিয়ে যায়।

এদিকে সড়ক বাজারে কর্তব্যরত আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, ঈদের কেনাকাটা করতে এসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের সালমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী তার নয় বছরের শিশুকে অসাবধানতায় হারিয়ে ফেলেন।

তবে পরবর্তীতে শিশুটিকে খুঁজে পাওয়া যায় বলেও জানান এসআই।

সরেজমিনে দেখা যায়, আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতও নিয়ন্ত্রণ করতে পারছে না ব্যবসায়ীদের। পুলিশকেও তোয়াক্কা করছেন না তারা। ভোর ৬টা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে এক শাটার খোলা রেখে ঈদের কাপড়ব্যবসা চলছে। দোকান খোলা থাকায় নারীদের উপচে পড়া ভিড় রয়েছে। গাদাগাদি করে কাপড়, জুতা আর কসমেটিক্সসহ ঈদের কেনাকাটা করছেন নারীরা।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, গতকাল ১০ ক্রেতা-বিক্রেতাকে জরিমানাসহ ১১টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার পরও ব্যবসায়ীরা আইন অমান্য করছে।

তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন ইউএনও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.