
নিহতরা হলেন আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে নুরে আলম (৩০) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৃত হায়দার আলীর ছেলে শহিদুল হক (৫৫)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের পুরিন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচরুখী ও মাধবদীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নেয়ার পর আরও একজনের মৃ’ত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



