আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জনগণকে নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করতে বললেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, মানবিক সহায়তা নিয়ে বা কাশ্মীরের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে লড়াই করতে নিয়ন্ত্রণ রেখা কেউ অতিক্রম করলে তা ভারতের প্রচারণায় ভূমিকা রাখবে।
গত দুই মাসের বেশি সময় ধরে অপ্রত্যাশিত এক অচলাবস্থার শিকারে পরিণত হয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ। তাদের সমর্থনে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে যেন আজাদ জম্মু কাশ্মীরের কেউ সেখানে প্রবেশ না করেন সে বিষয়েই মূলত সতর্ক করেছেন ইমরান।

এদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত দাবি করেছেন, চলতি বছরের শুরুতে সীমান্ত অতিক্রম করে তারা পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের যে ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলেন তা সক্রিয় হয়ে উঠেছে। এসব ক্যাম্পের অন্তত ৫০০ ব্যক্তি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে প্রবেশের অপেক্ষায় আছে।
অপর এক বিবৃতিতে এমন বক্তব্য নাকচ করে হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাবাহিনী। তারা বলছে, ভারতের অপ্রমাণিত এসব অভিযোগ একটি মিথ্যা ফ্লাগ অপারেশনের ক্ষেত্র তৈরি করতে পারে। ভারতীয় সেনাবাহিনীকে এমন ভিত্তিহীন দাবি তুলে পরিস্থিত ঘোলাটে না করার আহ্বান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


