Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর নীলফামারী সদর ও সৈয়দপুরে ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন
বিভাগীয় সংবাদ রংপুর

নীলফামারী সদর ও সৈয়দপুরে ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

By Saiful IslamSeptember 4, 20201 Min Read

নীলফামারী সদর ও সৈয়দপুরে ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

Advertisement
জুমবাংলা ডেস্ক : নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা অফিস।

সূত্রটি জানায়, প্রত্যেক উপজেলার ইউএনওদের নিরাপত্তার স্বার্থে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় ইতোমধ্যে সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে চার জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আপাতত ইউএনওর কার্যালয় এবং তাদের বাসভবনে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আগামী রোববার থেকে প্রতিটি উপজেলায় অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক হেডকোয়ার্টার এবং ইউএনওদের সঙ্গে আলোচনা করে একজন পিসি, একজন এপিসি ও আট জন আনসারসহ মোট ১০ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, দুপুর থেকে চার জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালনে তার বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

July 21, 2026
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026

Latest News

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa