Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক নীল নদের বাঁধ উড়িয়ে দেবে মিশর, ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষিপ্ত ইথিওপিয়া
আন্তর্জাতিক

নীল নদের বাঁধ উড়িয়ে দেবে মিশর, ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষিপ্ত ইথিওপিয়া

By Mohammad Al Aminঅক্টোবর 25, 2020Updated:অক্টোবর 25, 20204 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নীল নদের ওপর এক বিশাল জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে ইথিওপিয়া। আর এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিশর হয়তো একদিন এই বাঁধ উড়িয়ে দেবে। খবর: বিবিসি বাংলা।

আর প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য ইথিওপিয়াকে এতটাই ক্ষিপ্ত করেছে যে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তারা কোন আগ্রাসনের কাছেই মাথা নত করবেন না।

নীল নদের ওপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম ‘গ্রান্ড ইথিওপিয়ান রেঁনেসা বাঁধ’। প্রতিবেশি সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহু দিন ধরেই ঝামেলা চলছে ইথিওপিয়ার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মিশর নীল নদের ওপর এই বাঁধ মেনে নেবে না এবং হয়তো তারা এই বাঁধ গুঁড়িয়ে দেবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ ইথিওপিয়া। তারা মনে করছে, যুক্তরাষ্ট্র এই বিতর্কে মিশরের পক্ষ নিচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেদেশে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা চান।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা ইথিওপিয়ায় কিছু সাহায্য বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছিল গত জুলাই মাসে ইথিওপিয়া এই বাঁধের পেছনের জলাধার ভরতে শুরু করার পর।

এই বাঁধ নিয়ে কেন বিতর্ক

মিশর তার বেশিরভাগ পানির চাহিদা মেটায় নীল নদ থেকে। নীল নদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী। যদি ইথিওপিয়া এই নদের ওপর বাঁধ নির্মাণ করে, তাহলে মিশরের পানির সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচন্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে। কারণ নীল নদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে।

প্রায় চারশো কোটি ডলার খরচ করে এই বাঁধ দেয়া হচ্ছে। এটির নির্মাণ যখন শেষ হবে তখন পশ্চিম ইথিওপিয়ার এই বাঁধ হবে আফ্রিকার বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প।

এই বাঁধের পেছনের জলাধার ইথিওপিয়া কত দ্রুত পূর্ণ করতে চায়, তার ওপর নির্ভর করবে মিশরের ওপর এর কী প্রভাব পড়বে। কায়রো মনে করে, যত কম গতিতে জলাধার ভরা হবে তত ভালো। তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লাগবে।

শুধু মিশর নয়, নীল নদের ভাটিতে আরেকটি দেশ সুদানও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। তারাও পানি কমে যাওয়ার আশংকা করছে।

২০১১ সালে ইথিওপিয়া এই বাঁধ নির্মাণের কথা ঘোষণা করেছিল। তারা বলেছিল, অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের এই বাঁধ দরকার। এরপর এই তিনটি দেশের মধ্যে আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এখন অবশ্য এই আলোচনা চলছে আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী কী বলছেন?

প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কোন সরাসরি জবাব দেননি। তবে কেন তিনি হঠাৎ এমন কঠোর প্রতিক্রিয়া দিলেন তা খুব স্পষ্ট। তিনি অঙ্গীকার করেছেন যে, ইথিওপিয়া এই বাঁধ নির্মাণের কাজ শেষ করবেই।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ বলেন, কোন ধরণের আগ্রাসনের কাছে ইথিওপিয়া মাথা নত করবে না।

তিনি আরও বলেছেন, ইথিওপিয়ার মানুষ তাদের বন্ধুদের শ্রদ্ধা করে কিন্তু কখনও তাদের শত্রুর কাছে তারা নতজানু হয়নি। আমরা এই কাজ আজকেও করবো না, ভবিষ্যতেও নয়। এ নিয়ে কোন ধরনের হুমকি দেয়া হলে সেটি হবে বিপথগামী, বিফল এবং আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন।

ভিন্ন এক বিবৃতিতে ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে ইথিওপিয়া এবং মিশরের মধ্যে যুদ্ধের এই উস্কানি ইথিওপিয়া এবং যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত জোট, তার কোন প্রতিফলন নয়। আর আন্তঃরাষ্ট্র সম্পর্ক নির্ধারিত হয় যে আন্তর্জাতিক আইনে, তারও প্রতিফলন নেই এই মন্তব্যে।

প্রেসিডেন্ট ট্রাম্প কেন এতে জড়ালেন

গত শুক্রবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের উপস্থিতিতেই প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে কথা বলছিলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে।

সেদিন সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়া হয়েছিল। এই কাজে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র।

এই টেলিফোন আলাপের সময় ইথিওপিয়ার এই বাঁধ প্রকল্পের কথা তোলা হয়েছিল। মিস্টার ট্রাম্প এবং মিস্টার হামদক আশা প্রকাশ করছিলেন যে শান্তিপূর্ণভাবে এই বিতর্কের সমাধান হবে।

কিন্তু আলাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প আবার এমন মন্তব্যও করেছিলেন যে, পরিস্থিতি খুবই বিপদজনক, কারণ মিশর তো এটা মেনে নিতে পারবে না।

তিনি আরও বলেন, আমি আগে বলেছি এবং আমি আবারও স্পষ্ট এবং জোর গলায় বলছি- ওরা এই বাঁধ উড়িয়ে দেবে। তাদের কিছু একটা করতে হবে।

বাঁধ নিয়ে আলোচনা কোন পর্যায়ে?

মিস্টার অ্যাবি বলছেন, আফ্রিকান ইউনিয়ন বাঁধ নিয়ে এই বিতর্কে মধ্যস্থতা শুরু করার পর আলোচনা অনেক এগিয়েছে।

তবে ইথিওপিয়া বাঁধের পেছনের জলাধার পূর্ণ করতে শুরু করার পর আশংকা তৈরি হয়েছে যে মূল বিষয়গুলোতে সমঝোতা হওয়ার ব্যাপারটি এখন ভেস্তে যেতে পারে। বিশেষ করে খরার সময় কী হবে কিংবা ভবিষ্যতে কোন বিরোধ দেখা দিলে তার সমাধান কীভাবে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

জুন 19, 2026
বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

জুন 18, 2026
সমঝোতা

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পর জেনেভা চুক্তি সই অনুষ্ঠান বাতিল

জুন 18, 2026
Latest News
প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

সমঝোতা

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পর জেনেভা চুক্তি সই অনুষ্ঠান বাতিল

ইরান তহবিল

৩০০ বিলিয়ন ডলারের ইরান তহবিলের নেপথ্য তথ্য ফাঁস!

ivf-couple

নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পত্তি

কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

নারীদের অংশগ্রহণ

মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa