Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নেত্রকোনায় বাল্য বিবাহ রুখে দিচ্ছে ‘নারী উন্নয়ন ফোরাম’
জাতীয় বিভাগীয় সংবাদ

নেত্রকোনায় বাল্য বিবাহ রুখে দিচ্ছে ‘নারী উন্নয়ন ফোরাম’

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 17, 20203 Mins Read

নেত্রকোনায় বাল্য বিবাহ রুখে দিচ্ছে ‘নারী উন্নয়ন ফোরাম’

Advertisement

জুমবাংলা ডেস্ক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাংছাতি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোমেনা খাতুন। একদিন হঠাৎ করেই জানতে পারেন, তার গ্রাম চৈতন্যপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রামনাথপুর গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে। খবরটি শুনেই বসে থাকতে পারলেন না মোমেনা।

তিনি বলেন, গত বছরের ১৯ সেপ্টেম্বর আমার এক শুভাকাংখী জানান রামনাথপুর গ্রামে মাত্র ১৬ বছর বয়সী কলি আক্তার নামের এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এক প্রকার জোর করেই বিয়ে হচ্ছে তাকে। আর বিয়ের অনুষ্ঠানের জন্য সবকিছুই প্রস্তুত। আমি খবরটি শোনার পর দ্রুত সেই এলকায় যাই এবং স্থানীয় পুলিশের সহায়তায় বিয়েটি বন্ধ করি।

ওই বাল্য বিয়ে বন্ধের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে মোমেনা বলেন, বিষয়টি খুব একটা সহজ ছিলনা। আমি গেলাম আর তারা আমার কথা শুনে বিয়ে বন্ধ করে দিল–এমন ভাবার কোন কারন নেই। সে সময় আমি প্রথমে স্থানীয় নেতা এবং মেয়ের পরিবারের অভিভাবকদের সাথে কথা বলি। তাদেরকে অনুরোধ করি বিয়ে বন্ধ করার জন্য। তাদেরকে বুঝাই যে, বাল্য বিয়ে একটি অপরাধ। আর এতে করে মেয়েটিরই সমস্যা বেশী হবে। সে শারীরিক এবং মানসিক দুই ভাবেই ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু তারা আমার কোন কথাই শোনেনি। উপরন্তু আমাকে অপমান করে। তারা আমাকে চোখ বন্ধ রাখার পরামর্শ দেয় আর নিজের কাজ করতে বলে।

মোমেনা বলেন, কিন্তু আমি দমে যাইনি। এরপর আমি রাংছাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে দেখা করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী আমি স্থানীয় নারী ও শিশু অধিদপ্তরের অফিসে ফোন দিই। তাদেরকে বিষয়টি খুলে বলি এবং বাল্য বিয়েটি বন্ধে সহযোগীতা চাই। অবশেষে স্থানীয় থানা থেকে পুলিশ পাঠানো হয়। পরে তারাই বিয়েটি বন্ধ করে।

তিনি জানান, গত দু’মাসে দুটি বাল্য বিয়ে বন্ধ করেছেন তার একক প্রচেষ্ঠায়।

মোমেনা খাতুনের বাল্য বিয়ে বন্ধের এসব উদ্যোগ দেখেই অনেকটা উৎসাহ পান কলমাকান্দা ইউনিয়ন পরিষদের আরেক মহিলা মেম্বার পারুল আক্তার। এক মাস আগে তিনি জানতে পারেন পেঁচামারি গ্রামে অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীর বিয়ে ঠিক হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক জহুরা খাতুনকে এক প্রকার জোর করেই ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয় চান্দাইল গ্রামের বাবুল মিঞার সাথে।

পারুল বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান। ইউএনও বিষয়টি জানার পর তার নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বিয়ের দিন। তিনি বিয়েটি বন্ধ করেন এবং তিন ব্যক্তিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে শাস্তি প্রদান করেন মোবাইল কোর্টের মাধ্যমে।

পারুল বলেন, এ সময় বিয়ে রেজিষ্ট্রার খায়রুল কবিরকে ৩০,০০০ টাকা এবং বর এবং কনের অভিভাবককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।

কলমাকান্দা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু বলেন, এলাকার সকল নারী জন প্রতিনিধিদের নিয়ে ‘নারী উন্নয়ন ফোরাম’ নামের একটি সংগঠন করা হয়েছে এখানে। এতে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ইউএনডিপি’র এফিসিয়েন্ট এন্ড একাউন্টেব্যাল এন্ড লোকাল গভর্ণেন্স (ইএলজি) প্রোজেক্ট। বর্তমানে এই সংগঠনের সবাই এই এলাকায় বাল্য বিয়ে বন্ধ এবং নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছেন।

তিনি বলে, অন্যান্য জায়গার তুলনায় এখানে বাল্য বিয়ে এবং নারী নির্যাতনের হার একটু বেশী। মূলত শিক্ষার অভাব এবং অজ্ঞতার কারনেই এসব সমস্যা এখানে বেশি।

তবে গত বছরের প্রথম দিকে নারী উন্নয়ন ফোরাম গঠনের পর থেকে এই উপজেলায় বাল্য বিয়ে এবং নারী নির্যাতন অনেকাংশে কমে এসেছে। আমার নিজেরাই অনেক বাল্য বিয়ে বন্ধ করতে সফল হয়েছি।

ইউএনপিপি’র কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক বলেন, কলমাকান্দায় এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষ অনেক নিম্ম আয়ের। মূলত কম শিক্ষার হার, কর্মসংস্থানের অভাব এবং স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাবই এই বাল্য বিয়ে এবং নারী নির্যাতনের হার কিছুটা বেশি এই অঞ্চলে।

তিনি বলেন, তবে বর্তমানে স্থানীয় অনেক সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসন এই বাল্য বিয়ে এবং নারী নির্যাতন বন্ধে কাজ করে চলছে। এছাড়াও আরো বেশি পরিমান সচেতনতামূলমক কার্যক্রম চালানোর ব্যাপারে তিনি জোর দেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa