জুমবাংলা ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে বিক্রির সময় চার কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৮ এপ্রিল) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ার রবিন বৈরাগীর ছেলে সুজয় বৈরাগী (১৯), একই গ্রামের জগনাথ রায়ের ছেলে মহানন্দ রায় (২০) দেবানন্দ রায়ের ছেলে দ্বীপ রায় (১৭) ও বাশান বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (১৭)।

জানা গেছে, শনিবার সকালে সুন্দলী বাজারে চার কিশোর একটি ছাগল বিক্রির জন্য নিয়ে যায়। পরে প্রদ্যুত নামে এক কাঁচামাল ব্যবসায়ী ছাগলটি কিনতে চাইলে তারা পাঁচ হাজার টাকা দাবি করে। এ সময় দরকষাকষির একপর্যায়ে ১ হাজার ৫০০ টাকায় ছাগল বিক্রি করতে রাজি হয় তারা।

এদিকে বিষয়টি সন্দেহ হলে ওই ব্যবসায়ী ছাগল আটকে রেখে বাজারের লোকজন ডাকেন। এ সময় চার কিশোর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ উদ্ধারকৃত ছাগলসহ চার কিশোরকে নিয়ে যায়।

প্রতীকী ছবি
Advertisement

আটকৃতরা জানান, ‘তারা নেশার টাকা জোগাড় করতে নিজ গ্রাম থেকে ছাগল চুরি করে সুন্দলী বাজারে বিক্রির জন্য নিয়েছিল।’

ছাগলের মালিক উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের মাসুদ মোল্যা জানান, শনিবার সকালে বাড়ির সামনে থেকে আমার একটি ছাগল হারিয়ে যায়। পরে জানতে পারি চার কিশোরসহ ছাগলটি থানা হেফাজতে রয়েছে। শনিবার দুপুরে চার কিশোরের বিরুদ্ধে ছাগল চুরির দায়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, শনিবার সকালে ছাগল চুরির দায়ে চার কিশোরকে আটক করা হয়েছে। ইতোমধ্যে মামলা প্রক্রিয়াধীন।

১৫০ টাকা কেজি দরে মুরগি বিক্রি করে ধরা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.