জুমবাংলা ডেস্ক: নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শামীমুল এহসান নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়। এসময় ১ টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।
নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



