জুমবাংলা ডেস্ক: নোয়াখালী জেলা সদরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

সড়ক

Advertisement

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায়  এ ঘটনা ঘটে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান-নিহতরা হলেন- সিএনজি যাত্রী সবুজ মিয়া (৪৫) ও জুবাইদা (৫০)। তারা দুজনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে।  বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকার ফিরিঙ্গি বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.