Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ২৫০০ অসহায় মানুষ
জাতীয় বিভাগীয় সংবাদ

নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ২৫০০ অসহায় মানুষ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 25, 2021Updated:August 25, 20212 Mins Read

নড়াইল

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনার সংক্রমণ প্রতিরোধকালে ৩৩৩ নম্বরে কল করে নড়াইল জেলা সদর উপজেলায় খাদ্য সহায়তা পেয়েছেন ২ হাজার ৫০০ অসহায় মানুষ। এসব খাদ্য সহায়তার মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল।

বিভিন্ন সময়ে এসব খাদ্য সহায়তা  তুলে দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন  সুলতানা। এদিকে খাদ্য সহায়তা পেয়ে ভীষণ খুশি বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা।

সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা সবুরোননেছা, সাজু বিবি, শাহ আলমসহ একাধিক অসহায় মানুষ জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারনে কষ্টে জীবন যাপন করতে হয়েছে। তখন জানতে পারেন যে, ৩৩৩ নম্বরে কল করলে সরকার খাদ্য সামগ্রী দিচ্ছেন। তখন মোবাইল দিয়ে বিনা খরচে খাদ্যের জন্য সহযোগিতা চান। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে ফোন করে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে।

সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীরগ্রামের অসহায় রেক্সোনা ও হীরা খাতুন বলেন, ‘খাদ্য সহায়তার জন্য আমরা সদর উপজেলায় আসলে জানতে পারি ৩৩৩ নম্বরে কল দিলে সরকারিভাবে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। মোবাইলে কল দিলে কোন খরচ লাগে না। তখন আমরা কল দিয়ে খাদ্য সামগ্রী দেয়ার জন্য অনুরোধ করি। পরে আমাদেরকে ফোন দিয়ে ডেকে এনে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল দেয়া হয়েছে। আমরা ভীষণ খুশি হয়েছি।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘ দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ মন্ত্রণায়ের বরাদ্দকৃত অর্থ দ্বারা চাল, ডাল ও তেল কিনে করোনকালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধায়নে এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, ‘৩৩৩ টোল ফ্রি নম্বরে কল করে খাদ্য সহায়তা চাইলে আমরা যাচাই-বাছাই করে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছি। মাঝে-মধ্যে আমরা করোনায় আক্রান্ত রোগীর বাড়িতেও খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এ পর্যন্ত সদর উপজেলায় ২ হাজার ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবেও জানান তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa