Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পঞ্চম শ্রেণিতে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সেই নূর নাহার এখন গৃহবধূ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

পঞ্চম শ্রেণিতে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সেই নূর নাহার এখন গৃহবধূ

By Shamim RezaFebruary 23, 20202 Mins Read

পঞ্চম শ্রেণিতে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সেই নূর নাহার এখন গৃহবধূজুমবাংলা ডেস্ক : পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপারী ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে নূর নাহার বেগম (১৩)।

বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রিকেট বল নিক্ষেপ করে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছিল সে। সেই নূর নাহার বেগম (১৩) এখন গৃহবধূ।

এ নিয়ে স্থানীয় অভিভাবক, সচেতন মহলের মাঝে বিরূপ মন্তব্য সৃষ্টি হয়েছে।

সরকার ঝরেপড়া রোধ করার লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া ছাত্রীদের জন্য উপবৃত্তি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করেছে। বাল্যবিবাহ বন্ধে কঠোর আইন প্রণয়ন করেছে। এ ছাড়াও গ্রামে-গঞ্জে এ সব বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সেবা সংস্থা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের সচিব মো. এরশাদুল হক।

Advertisement

তিনি বলেন, এর পরও কোনো অভিভাবক গোপনে এ ধরনের অন্যায় কাজ করে থাকলে অবশ্যই আইনের পরিপন্থী।

নূর নাহারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি ওই ছাত্রীর নাকি পার্শ্ববর্তী এক ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। কিন্তু কীভাবে বিবাহ সম্পন্ন হয়েছে সে বিষয়ে আমি অবগত নই।

নূর নাহার বেগম হতদরিদ্র পরিবারের মেয়ে হলেও পড়ালেখা এবং খেলাধুলায় অত্যন্ত ভালো ছিল। ২০১৮ সালে পিএসসি পাস করার পর ইচ্ছা থাকলেও পরিবারের বাধার মুখে আর সামনে এগোতে পারেনি সে।

সব স্বপ্ন মাটি হয়ে যায় নূর নাহারের। পার্শ্ববর্তী রফিক আলম (১৪) নামের আরেক অপ্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এমনটি জানালেন তার কয়েকজন সহপাঠী।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) পাস করার পর সে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে কি না জানতে চাইলে বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির বলেন, শুনেছি পঞ্চম শ্রেণি পাস করার পর আর মাধ্যমিকে ভর্তি না করিয়ে নূর নাহার বেগমকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। হয়তো অভাব-অনটনের কারণে বিয়ে দিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জন্মসনদ অনুযায়ী বর্তমানে তার বয়স ১৩ বছর। স্বামী রফিক আলমের বয়স ১৪-এর বেশি নয়। বর্তমানে যদি এমন পরিস্থিতি হয়, তাহলে এ সব রোধ করবে কে?

এমন প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, এ ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে দ্রুত খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa