Advertisement
জুমবাংলা ডেস্ক : আজ মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করবে পটুয়াখালী জেলার ৩০টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ২০ জুলাই ঈদ উদযাপন করবে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দেবেন তারা। এরা সবাই হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকাভক্ত। এদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহ সুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে খাদেম শফিকুল আলম গনি ঈদ জামাতে ইমামতি করবেন। বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ‘১৯২৮ সাল থেকেই সৌদির সঙ্গে মিল রেখে এই গ্রামগুলোতে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে।’

জেলার ৩০ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।

ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানি দিয়ে ঈদ উৎসব পালন করা হবে বলে জানান দরবার শরীফের খাদেম নাজমুল শাহাদাত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.