টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সংসদ সদস্য থেকে পদত্যাগ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। বিভিন্ন সময় নানা জল্পনা-কল্পনা চলার মধ্যেই গত জুনে একবার পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন জানানো হয়, সরাসরি নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। এবার সেটিই করলেন এ নায়িকা।

সূত্রের খবর, পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। যা প্রকাশ্যে আসার পর রীতিমত প্রশ্ন উঠেছে―তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন এ অভিনেত্রী?
এর আগে গত জুনে যখন পদত্যাগপত্র দিয়েছিলেন কোয়েল, তখন ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। ওই সময় উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছিল, সরাসরি নিজে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু তখন দেশের বাইরে থাকার কারণে প্রক্রিয়ায় বিলম্ব হয় অভিনেত্রীর।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে তৃণমূল রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। এপ্রিলে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
টালি তারকা শপথগ্রহণের পর বলেছিলেন, অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব, দেশ ও মানুষের সেবা, এর থেকে বড় কোনো মহৎ কাজ থাকতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



