
এসময় জেলা প্রশাসক বলেন, ‘সুস্থ শরীর ও মনের জন্য সাঁতার একটি অত্যন্ত কার্যকরী খেলা। এরকম একটি ব্যতিক্রমী আয়োজনে সাঁতারুদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হবে।’
এর আগে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগত সাঁতারুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সহযোগিতায় বেংগলস ডলফিন্স কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম প্রামানিক, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা ক্রীড়া দফতরের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সাঁতার প্রতিযোগিতায় ২৭ জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এই সাঁতার প্রতিযোগিতাটি বিরামহীনভাবে সারদা ক্যাডেট কলেজ এলাকায় পদ্মার পাড়ে গিয়ে শেষ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



