Advertisement

জুমবাংলা ডেস্ক : পদ্মার ভাঙনে মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলের আরো একটি স্কুল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা সাইক্লোন সেল্টারটি নদীগর্ভে চলে যায়। বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়টিতে ওই এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিল।

এ বছরের বন্যায় একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি নদীতে বিলীন হয়েছে। এছাড়াও চলতি বছরের বন্যায় চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় তথা সাইক্লোন সেন্টারের ৩ তলা ভবনটিও বিলীন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকাটি পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গত রাতে বিদ্যালয়টি নদীতে চলে গেলে চরম আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন ও কাজীরসুরা বাজারের দোকানপাট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন/চারদিন ধরে আবারো পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মায়। ভাঙন বৃদ্ধি পেয়েছে পদ্মার চরাঞ্চলে। গত রাতে ভেঙে যাওয়া বিদ্যালয়টিতে চরের ২ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করতো। বিদ্যালয়টির আশেপাশের স্থাপনাগুলো ভাঙনের ঝুঁকিতে থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, মঙ্গলবার গভীর রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়েছে। বিকেলেও ইউএনও, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করেছিল। তখনও স্কুলটি ছিল। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.