Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে’
জাতীয় বিভাগীয় সংবাদ

‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে’

By জুমবাংলা নিউজ ডেস্কJune 11, 2022Updated:June 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেখানে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারিদের সুযোগ সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধাদি বৃদ্ধি করা হবে।

‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে’

Advertisement

আজ মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে চীফ হুইপ এসব কথা বলেন।

এসময় উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে এখন এই উৎসবের দিকে।

বাংলাবাজার ঘাট থেকে ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে।

পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে থামিয়ে রাখা যাবেনা। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া দেয়া যাবেনা। জীবন জীবিকা অব্যাহত থাকবে। কেউ বেকার থাকবেনা।

নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক,  আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ নিরন্তর গতিতে এগিয়ে যাচ্ছে।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa