
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ড কবিরাজ মনির কোরআনের পাতা ছিঁড়ছে- এমন একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই ডামুড্যা উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মনিরের ফাঁসির দাবি জানান।
একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার বলেন, ভণ্ড ফকির মনির কোরআন অবমাননা করে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয়গ্রন্থ পবিত্র আল কোরআনের পাতা ছিঁড়ে কুফরি কালাম করে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাই আমি বাধ্য হয়েই মনির হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
এলাকাবাসী জানান, কোরআনকে অবমাননা করে দীর্ঘ দিন যাবত মনির বিভিন্ন রোগের ঝাড়ফুঁক দিয়ে আসছে। ফকিরগিরি ও তাবিজে মানুষের উপকার হয় বলে অনেকেই জানান কিন্তু সে কীভাবে এটা করত তা কেউ জানত না। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে বেশ কয়েকটি।
ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বলেন, আমরা ঘটনা শুনে তদন্ত যাই। মনির হাওলাদারকে গ্রেফতার করে শরীয়তপুর আদালতে পাঠিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



