Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পরিচ্ছন্নতা অভিযান শেষে পুনরায় খুলে দেয়া হলো পবিত্র কাবা শরিফ
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

পরিচ্ছন্নতা অভিযান শেষে পুনরায় খুলে দেয়া হলো পবিত্র কাবা শরিফ

By Hasan Majorমার্চ 6, 2020Updated:মার্চ 6, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে বন্ধ রাখা হয়েছিলো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম বা কাবা শরিফ।

এছাড়া মদিনার মসজিদে নববীও একই কারণে বন্ধ রাখা হয়েছিল। তবে এই দুইটি মসজিদ খুলে দেয়া হয়েছে বলে শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আখবারিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে মসজিদগুলো পরিচ্ছন্ন করার জন্যই বন্ধ রাখা হয়েছিল। তবে হাজীরা ওমরাহ হজ শুরু করতে পারবে কিনা সেই বিষয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন ধরণের করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতা হিসাবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত সপ্তাহেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব।

ওমরাহ হজ করার জন্য জমা নেয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি।

মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে।

হজের পর ওমরাহকে প্রধান ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজ বলে দেখা হয়। যদিও হজের অনেক অনুষঙ্গ এখানে রয়েছে, তবে এটি কিছুটা সংক্ষিপ্ত হয়ে থাকে।

মক্কা এবং মদিনা হচ্ছে ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে পবিত্র দুটি স্থান। ইসলামের নবী মুহাম্মদের জন্ম মক্কা নগরীতে। আর তাঁর কবর মদিনা শহরে। তাই মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করেন ধর্মীয় কারণে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে কতদিন এসব নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ থাকবে, সেটি বলা হয়নি।

গত সোমবার কোভিড-নাইনটিন করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী পাওয়া ঘোষণা দেয় সৌদি আরব। ওই নাগরিক কিছুদিন আগে ইরান ভ্রমণ করেছিলেন। মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে ব্যাপকভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

জুন 12, 2026
Latest News
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa