Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পরিচয় মিলেছে রাস্তার পাশে ফেলে রাখা অজ্ঞাত অজ্ঞান শিশুটির
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

পরিচয় মিলেছে রাস্তার পাশে ফেলে রাখা অজ্ঞাত অজ্ঞান শিশুটির

By rskaligonjnewsMarch 14, 2020Updated:March 14, 20202 Mins Read

পরিচয় মিলেছে রাস্তার পাশে ফেলে রাখা অজ্ঞাত অজ্ঞান শিশুটির

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে রাস্তা থেকে উদ্ধার মাথায় আঘাত পাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে।

এগারো বছর বয়সী মো. মাহবুব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেমগাদিয়ার সাইদুল ইসলামের ছেলে।

শুক্রবার বিকালে তার চাচা মতিউর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাকে শনাক্ত করেন। ছেলেটি এখনও সংজ্ঞাহীন অবস্থায় আছেন ঢাকা মেডিকেলে।

তাকে অপহরণ করে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে শুক্রবার র‌্যাব দুইজনকে আটক করেছে।

আটকদের একজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের সোবাহান খানের ছেলে মো. জামান (৪৯)। আরেকজন হলেন ১৭ বছর বয়সী এক কিশোর।

মাহবুবের চাচা মতিউর সাংবাদিকদের বলেন, গত শনিবার মাহবুবকে অপহরণ করে দুর্বৃত্তরা মোবাইর ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তার বাবার কাছে। কিন্তু অপহরণের পর তার অবস্থান কোথায় তা জানা যায়নি।

শুক্রবার পত্রিকায় খবর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি ভাতিজাকে শনাক্ত করেন বলে জানান।

পরিচয় মিলেছে রাস্তার পাশে ফেলে রাখা অজ্ঞাত অজ্ঞান শিশুটির

মতিউরের ধারণা, অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে মাহবুবকে মারধর করেছে। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে।

র‌্যাব-১৪-এ সহকারী পরিচালক জুনায়েদ আফরাত বলেন, মোবাইল ফোনের কল ট্র্যাকিং করে শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর থেকে এক কিশোরকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে একই রাতে গাজীপুরের কালীগঞ্জ থেকে মো. জামানকে ধরা হয়।

কিশোরের স্বীকরোক্তিমতে জানা যায়, ময়মনসিংহের নান্দাইলে একই মাদ্রাসায় পড়াশুনাকালে মাহবুবের সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরে গত শনিবার বিকালে সে কৌশলে মাহবুবকে ডেকে নিয়ে অপহরণ করে। তাকে সহযোগিতা করেন মো. জামান। পরে তাকে মারধর করার পর মারা গেছে ভেবে রাতে স্থানীয় আজমতপুর-ইটাখোলা সড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে যায় তারা।

পরে তারা মোবাইল ফোনে ওই শিশুর বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে আটক কিশোর জানায়।

কালীগঞ্জ থানার এএসআই কাজী কামাল বলেন, গত রোববার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আজমতপুর এলাকার মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজধানীতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি ইউনিটে (তিন)। সে হাসপাতালের নিউরোসার্জারি ইউনিটের অধীনে ২০৪ নম্বর ওয়ার্ডের ভেতরের বারিন্দায় ১৩ নম্বর বেডে তার চিকিৎসা চলছে।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa