Advertisement
 নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকার পূবাইলে পরিবহনের ৮০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন কালীগঞ্জ ট্রান্সপোট লিমিটেডের (কেটিএল) চেয়ারম্যান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কেটিএল চেয়ারম্যান শেখ আব্দুল হালিম তার ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবহনের ৮০ জন চালক ও হেলপারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দশনা মেনে যারা ঘরে রয়েছে সেই সব কর্মহীন মানুষগুলোর সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন। তেমনি এগিয়ে এসেছেন ওই পরিবহন মালিক। তিনি তার নিজেদের অবস্থানে থেকে তার পরিবহনের ৮০ জন চালক ও হেলপারকে খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১টি মিষ্টি কুমড়া।

কেটিএল চেয়ারম্যান শেখ আব্দুল হালিম জানান, করোনা পরিস্থিতি সরকারের নির্দেশনায় পরিবহন সেকটর বন্ধ হয়ে যায়। আর এই কারণে এই মাধ্যমে কর্মরত বিপুল সংখ্যাক শ্রমিক বেকার হয়ে পড়ে। তাই দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং কর্মহীন পরিবহন চালক ও হেলপারদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google