Close Menu
iNews Zoombangla
  • Home
  • Sports
  • International
  • Technology
  • Business
  • Cyber Security
  • Science, Research and Innovation
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Home
  • Sports
  • International
  • Technology
  • Business
  • Cyber Security
  • Science, Research and Innovation
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পরীক্ষা থেকে মুক্তি পাচ্ছে শিশুরা, কমছে বইয়ের বোঝা
জাতীয় শিক্ষা স্লাইডার

পরীক্ষা থেকে মুক্তি পাচ্ছে শিশুরা, কমছে বইয়ের বোঝা

By Hasan Majorজানুয়ারি 17, 2020Updated:জানুয়ারি 17, 20203 Mins Read

Advertisement
হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না৷ আর কমানো হবে বইয়ের বোঝা৷ প্রাথমিকে তিনটি এবং মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষার্থী ১০ বিষয় পড়বে৷ খবর ডয়চে ভেলের।

বাংলাদেশে স্কুলে শিশুদের পরীক্ষা ও পড়াশোনার চাপ কমাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা৷ এই বিষয়ে এবার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার৷ যার প্রেক্ষিতে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হচ্ছে৷ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সবার জন্য থাকবে একই বই৷ বিভাগ বেছে নিতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে৷

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা এসব তথ্য জানিয়ে বলেন, ‘‘আরো কিছু প্রস্তাব নিয়ে আমরা কাজ করছি৷ ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন হবে৷ কিছু চূড়ান্ত হয়েছে৷ বাকিগুলো শেষ পর্যন্ত কিভাবে চূড়ান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না৷  এনিয়ে  একাধিক বিশেষজ্ঞ কমিটি কাজ করছে৷ এটা চূড়ান্তভাবে অনুমোদন করবেন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী৷”

পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকে তৃতীয় শেণি পর্যন্ত কোনো পাশ-ফেল থাকবে না, থাকবে না কোন বার্ষিক পরীক্ষাও৷ তবে একটি মূল্যায়ন পদ্ধতি থাকবে৷ যা প্রতিদিন ধারাবাহিকভাবে নেয়া হবে৷ শিক্ষকেরা নিজেরাই মূল্যায়ন করবেন৷ শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে চতুর্থ এবং পঞ্চম শেণিতে৷একই সঙ্গে বইয়ের সংখ্যা কমিয়ে এমন ব্যবস্থা করা হবে যে ছাত্ররা ক্লাসেই শিখবে৷ এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে৷

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাই একই ধরনের বই পড়বে৷ সায়েন্স, আর্টস ও কমার্স ভাগ থাকবে না৷ মাধ্যমিকের পরীক্ষা হবে দশম শ্রেণির সিলেবাসে৷

অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বলেন,‘‘প্রি পাইমারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যোগ্যতাভিত্তিক কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি৷ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সবার জন্য একই বই থাকবে৷ বিভাগের প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিকে৷ আর একাদশ শ্রেণিতে একটি পাবলিক পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণিতে আরেকটি পাবালিক পরীক্ষা নিয়েও কাজ হচ্ছে৷”

২০২১ সাল থেকে প্রাথমিকে প্রথম শেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়ার কাজ চলছে বলে পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান৷ প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই পরিকল্পনা করা হচ্ছে৷ তিনি চান শিশুদের ওপর থেকে বইয়ের বোঝা এবং পরীক্ষার চাপ কমানো হোক৷

নারায়ন চন্দ্র সাহা জানান,‘‘২০২১ সাল থেকে ষষ্ঠ শেণিতে সবাইকে ১০টি বই দেয়া হবে৷ ২০২৫ সালে ১০ম শ্রেণি পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর হয়ে যাবে৷”

এখন ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১২ থেকে ১৪টি বই পড়তে হয়৷ নতুন নিয়মে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ধর্ম, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি এই ১০টি বই পড়তে হবে৷ বইগুলোর বিষয় এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে একাদশ শ্রেণিতে যে যার পছন্দমত বিভাগ বেছে নিতে পারে৷

প্রাথমিকেও বইয়ের সংখ্যা কমানোর কাজ চলছে৷ এখন গড়ে ছয়টি বই পড়তে হয়৷ নারায়ন চন্দ্র সাহা বলেন, ‘‘প্রাথমিকে বই কমিয়ে টিচার্স গাইড করা হবে৷ ওই গাইড অনুয়ায়ী শিক্ষকরা ক্লাসে পড়াবেন৷ কিন্তু ছাত্রদের কোনো বই থাকবে না৷”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa