Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পরীক্ষা নিতে এবার শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন চবির ছাত্র উপদেষ্টা
জাতীয় শিক্ষা

পরীক্ষা নিতে এবার শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন চবির ছাত্র উপদেষ্টা

By Shamim RezaFebruary 26, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালেয়ের পরীক্ষা স্থগিত ঘোষণার পর এর প্রতিবাদে আবারও বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর চলমান ও পূর্বনির্ধারিত পরীক্ষা নিতে সম্মত হয় কর্তৃপক্ষ। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাইলেও তা শিক্ষা মন্ত্রণালয়ের ‘স্থগিতাদেশে’ আটকে গেছে। এতে শিক্ষাজীবন শেষ করা নিয়ে অনিশ্চতায় পড়েছেন হাজারো শিক্ষার্থী।

এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো চলমান রাখতে শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর চিঠিটি ইস্যু করান।

স্থগিত পরীক্ষা পুনরায় নিতে মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। করোনার মহামরির কারণে অনেক অভিভাবক আর্থিক সংকটে আছেন। এর প্রভাব শিক্ষার্থীদের ওপর সুস্পষ্ট। একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত পরীক্ষাগুলো শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে ছিল। কিছু পরীক্ষা অসমাপ্ত রয়েছে। কিন্তু মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

অথচ, চবির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ও চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় নিজ খরচে ধার-দেনা করে ঘরভাড়া নিয়েছে। পরীক্ষাগুলো স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ জন্য শিক্ষার্থীদের অসমাপ্ত পরীক্ষাগুলো শেষ করার জন্য শিক্ষামন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন ছাত্র উপদেষ্টা।

এ বিষয়ে অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, যে বিভাগগুলোর পরীক্ষা চলমান রয়েছে, তাদের অল্প কয়েকটা পরীক্ষা বাকি আছে। তাদের পরীক্ষাগুলো যাতে আমরা নিতে পারি সে জন্য শিক্ষামন্ত্রী বরাবার একটি চিঠি পাঠিয়েছি। আশা করি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

February 2, 2026
শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

February 2, 2026
DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

February 2, 2026
Latest News
নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.