Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পরীক্ষা শেষে বিদ্যালয় মাঠেই নবজাতকের জন্ম দিলেন আয়েশা
বিভাগীয় সংবাদ

পরীক্ষা শেষে বিদ্যালয় মাঠেই নবজাতকের জন্ম দিলেন আয়েশা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 18, 2022Updated:November 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাঁদপুর শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে নবজাতক জন্মের সম্ভাব্য তারিখ পরীক্ষা শেষে বাড়ির যাওয়ার পথে বিদ্যালয় মাঠে নবজাতকের জন্ম দিলেন এক মা।

পরীক্ষা শেষে বিদ্যালয় মাঠেই নবজাতকের জন্ম দিলেন আয়েশা

Advertisement

বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩টার দিকে ওই আয়েশা বেগম নামে মায়ের প্রসব বেদনা শুরু হলে শহরের লেডি প্রতিমা মিত্র গার্লস হাই স্কুলের সামনের সড়কে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সাথে কোন আত্মীয় স্বজন না থাকায় এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এমন পরিস্থিতি দেখে তাৎক্ষণিক বিদ্যালয়ের মাঠের পিছনের গেট খুলে চাদর দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেন। আয়েশা বেগম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের কৃষক শরীফের স্ত্রী।

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন ওই সময় বিষয়টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জানালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)’র নির্দেশে নার্সিং বিভাগের কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তারা আসার আগেই নবাজতক ভূমিষ্ঠ হয়।

প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াছমিন জানান, হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে পরবর্তীতে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন।

আয়েশা বেগমের বোন জামাতা ফারুক গাজী জানান, পিতার বাড়ি একই এলাকার মধুরোড থেকে অয়েশা পরীক্ষার জন্য চাঁদপুরে আসে। তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী জানান, লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ আসে প্রসব বেদনায় এক মা কাতরাচ্ছেন। তাৎক্ষণিক আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের পাঠাই। পর্যবেক্ষণের জন্য মা ও শিশু বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা সুস্থ আছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa