কূটনৈতিক এবং বিশেষ পাসপোর্টধারীদের জন্য এন্ট্রি ভিসার বাধ্যবাধকতা প্রত্যাহার সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও পর্তুগাল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং সরকারি পর্যায়ে ভ্রমণ সহজতর করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের রাজধানী লিসবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেল চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিটির মাধ্যমে কূটনৈতিক এবং বিশেষ পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সহযোগিতার পরিধি সম্প্রসারণে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে ভিসা অব্যাহতি চুক্তিটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



