
Advertisement
দিন কয়েক আগে (২০ জুন) জিউশুইয়ের স্থানীয় কয়েক জন চাষি দাবি করেন, তারা পর্বত থেকে অদ্ভুত এক আওয়াজ আসতে শুনেছেন। আশপাশে যে খবর ছড়ায়। তার পরেই জিউশুইয়ের একাধিক গ্রামের লোকজন পর্বতে চড়ছেন ঝাঁক বেঁধে। অতি উৎসাহীরা সেই ছবি মোবাইল ক্যামেরায় শ্যুটও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হওয়ার পর, তা নিয়েও চর্চা তুঙ্গে। কেউ বলছেন, নির্ঘাত বাঘের গর্জন। কেউ বলছেন ড্রাগন। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পর্বতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে গুইঝৌ প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



