Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পর্যটকদের চাহিদা মেটাতে মিশরের ‘গ্রীষ্মকালীন স্ত্রী’
আন্তর্জাতিক

পর্যটকদের চাহিদা মেটাতে মিশরের ‘গ্রীষ্মকালীন স্ত্রী’

By Shamim RezaJanuary 25, 2020Updated:January 25, 20202 Mins Read

পর্যটকদের চাহিদা মেটাতে মিশরের ‘গ্রীষ্মকালীন স্ত্রী’
প্রতীকী ছবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অর্থের লোভ দেখিয়ে মিশরের শত শত কিশোরীকে ধনী পর্যটকদের ‘সাময়িক’ বিয়ে করতে বাধ্য করা হচ্ছে৷ দেশটিতে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটকদের যৌন চাহিদা মেটাতে চলছে এমন বিয়ে৷ এদের পরিচয় ‘গ্রীষ্মের স্ত্রী’ হিসেবে৷ খবর ডয়চে ভেলের।

২০০৮ সালের গ্রীষ্মকাল৷ দরজায় কেউ একজন কড়া নাড়লো৷ হুরাইরার বয়স তখন কেবল ১৫ বছর৷ দরজা খুলেই বাইরে এক পুরুষকে তার বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা বলতে দেখলেন তিনি৷ তার সামনেই হলো সব কথাবার্তা৷ মাত্র ১,৭৫০ ইউরো (প্রায় দে়ড় লাখ টাকা) ‘যৌতুকের’ বিনিময়ে সৌদি আরব থেকে আসা সেই ব্যক্তিকে তার বিয়ে করতে হবে৷

মাত্র ২০ দিন মেয়াদী সেই বিয়েতে ক্রমাগত ধর্ষণের শিকার হতে হয়ে হুরাইরাকে৷ এরপর গ্রীষ্মকালীন ছুটি শেষ৷ হুরাইরাকে আবার বাবা-মায়ের কাছে ফেরত দিয়ে সৌদি নাগরিক নিজ দেশে ফেরত চলে যান৷ আর কখনও সে ব্যক্তির সঙ্গে দেখা হয়নি হুরাইরার৷

মিশরে যৌনকর্মীদের ডাক নাম ‘গ্রীষ্মকালীন স্ত্রী’, হুরাইরাও ছিলেন তাদের একজন৷ প্রতি বছরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এমন ‘স্ত্রী’ বেছে নিতে মিশরে আসেন পর্যটকেরা৷ এর বিনিময়ে মেয়ের পরিবারকে যে অর্থ দেয়া হয় তা তাদের জন্য অনেক কিছু৷

হুরাইরা বলছিলেন, ‘‘সবকিছু খুব লোভনীয় লাগছিল৷ আমার পরিবার আমাকে নতুন কাপড় আর উপহারের লোভ দেখায়৷ আমি তখন খুব ছোট ছিলাম৷ শেষ পর্যন্ত আমি রাজী হয়ে যাই৷” হুরাইরার পরিবার তার বিয়ের ‘যৌতুকের’ টাকা দিয়ে একটি ফ্রিজ আর ওয়াশিং মেশিন কেনে৷

বইয়ের দোকানেও কাবিননামা

গ্রীষ্মকালীন এসব বিয়ের কাগজ খুব সহজেই বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়, এগুলোর সমাধানও হয় খুব দ্রুত৷ গোপনে এবং দ্রুততার সঙ্গে যাতে এইসব বিয়ে হয় তা নিশ্চিত করতে দালাল এবং উকিলেরও অভাব নেই৷ আনুষ্ঠানিকভাবে এইসব বিয়ে নিবন্ধন না করার ফলে বিয়ে করার মতোই বিয়ে বিচ্ছেদও খুব দ্রুতই হয়ে যায়৷

হুরাইরার বয়স এখন ২৮৷ এর মধ্যে তার ৮ বার বিয়ে হয়েছে, প্রতিবারই অল্প কিছু দিনের জন্য৷ নিজের অতীত নিয়ে তিনি লজ্জিত এবং নিজের আসল নামও প্রকাশ করতে চান না৷ বাইরে বের হলে নিজেকে সবসময় আড়াল করে রাখেন কালো নেকাবে৷

প্রথম বিয়ের সময় রাজধানী কায়রো থেকে ২০ কিলোমিটার দূরে অউসিম গ্রামে ছোট এক বাড়িতে বাবা, সৎ মা এবং ছয় সৎ ভাই-বোনের সঙ্গে থাকতেন হুরাইরা৷

কিন্তু তখন হুরাইরা যেমন ভেবেছিলেন, খুব দ্রুত সেসব স্বপ্ন মিথ্যা প্রমাণ হতে থাকে৷ তিনি বলেন, ‘‘আমি তখন খুব সহজ সরল ছিলাম, ভালোবাসায় বিশ্বাস করতাম৷ বিয়ের প্রথম রাত খুব ভয়াবহ ছিল৷ এরপর থেকে আমি মানসিক সমস্যায় ভুগি৷” কিন্তু এসব জানিয়েও পরিবারকে পরের বিয়েগুলোর আয়োজন করা থেকে ঠেকানো যায়নি৷ পরের গ্রীষ্মেই আবার এক পর্যটককে বিয়ে করতে হয় হুরাইরার৷ এবার তার ‘স্বামী’ একজন কুয়েতি৷ কুমারী না হওয়ায় এবার তার ‘যৌতুক’ কেবল ৬০০ ইউরো৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa