Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পল্লী অ্যাম্বুলেন্স চালু করলো আমার বাড়ি আমার খামার প্রকল্প
জাতীয় বিভাগীয় সংবাদ

পল্লী অ্যাম্বুলেন্স চালু করলো আমার বাড়ি আমার খামার প্রকল্প

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 12, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য পল্লী অ্যাম্বুলেন্স চালু করল আমার বাড়ি আমার খামার প্রকল্প। পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ও আর্থিক সহায়তায় পল্লী অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান কর্মসূচি চলছে।

এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলায় সম্প্রতি দুই জন গ্রাহকের হাতে দুটি পল্লী অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়েছে। যাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয় তারা হলেন- উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের আমিনুল ইসলাম ও ভূরদী গ্রামের সাতানী পাড়ার আনার মিয়া।

উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান দুইজন প্রশিক্ষিত গ্রাহকের হাতে দুটি পল্লী অ্যাম্বুলেন্সের চাবি তুলেদেন। এসময় পল্লী সঞ্চয় ব্যাংকের নকলা উপজেলা শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম, সুপারভাইজার সৈকত সরকার, ক্যাশিয়ার মনির হোসেন, মাঠ সহকারী জাকির হোসেন, আব্দুল্লাহ আল মোমেন, মাহফুজুর রহমান শাকিল, মজিবর রহমানসহ সাংবাদিকরা স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন আজ ১২ এপ্রিল সকালে বাসসকে বলেন, পর্যায়ক্রমে পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে আরও কয়েকটি পল্লী অ্যাম্বুলেন্স চালু করা হবে।

শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম জানান, এরই মধ্যে উপজেলার ৫জন গ্রাহককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে বাকিদের মাঝে পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। বিশেষ ধরনের এ অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সকল সুযোগ সুবিধা রয়েছে। এটি রিচার্জেবল ব্যাটারি দ্বারা চালিত। এটিতে চালকের সিট ছাড়াও ১০ টি সিট রয়েছে। রোগীদের জন্য পৃথক সিটের ব্যবস্থা আছে, রয়েছে অক্সিজেন সিলিন্ডারসহ সাইরেন সিষ্টেম, রোগী উঠানোর জন্য ট্রেচার, ফাস্ট এইড বক্স ও টুল বক্স। এতে যাত্রী পরিবহন করারও সু ব্যবস্থা রয়েছে। এ অ্যাম্বুলেন্স তৈরীতে অনেক বেশি খরচ হলেও, পাইলট প্রকল্প হিসেবে গ্রাহকদের কাছে এটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া এ অ্যাম্বুলেন্সের ভ্যাট ও গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয় পল্লী ব্যাংক হতে বহন করা হচ্ছে বলে জানান শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম। চাহিদা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কয়েকটি করে পল্লী অ্যাম্বুলেন্স পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে তিনি জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

Hasnat

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

Kurigram

পতাকা বৈঠকেও হয়নি সমাধান, ৯ জনের শূন্যরেখায় অবস্থান

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ফ্যামিলি কার্ডের টাকা

স্ত্রীর কাছে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, লেনদেন ‘টাকা পে’ অ্যাপসে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa