Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে বসবাসকারী ‘বাংলাদেশিরা’ ভারতের নাগরিক : মমতা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বসবাসকারী ‘বাংলাদেশিরা’ ভারতের নাগরিক : মমতা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 4, 2020Updated:March 4, 20202 Mins Read

পশ্চিমবঙ্গে বসবাসকারী ‘বাংলাদেশিরা’ ভারতের নাগরিক : মমতা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে রাজ্যের বসবাসকারী  ‘বাংলাদেশি’, যারা নানা সময়ে দেশটির প্রধানমন্ত্রী ও প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করেছেন, তারা ভারতেরই নাগরিক। নতুন করে নাগরিকত্বের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই।

যদিও পশ্চিমবঙ্গসহ ভারত বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অনেকেই দেশটিতে শরণার্থী বা অনুপ্রবেশকারী হিসেবে বসবাস করে আসছে বলে দাবি করলেও, বাংলাদেশ বরাবরই এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সরকারের উচ্চপদস্থ অনেকেই বিভিন্ন সময় ভারতে বিশাল অংকে বাংলাদেশের অনুপ্রবেশকারী রয়েছে দাবি করে নানান উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।

মঙ্গলবার (৩ মার্চ) এক জনসভায় বিজেপির নাগরিকত্ব আইন ও সম্প্রতি এর জেরে দিল্লির দাঙ্গায় হতাহতের তীব্র সমালোচনা করে মমতা এসব কথা বলেন।

মমতা বলেন, যারা ‘বাংলাদেশ’ থেকে (ভারতে) এসেছে, তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়ে গেছেন। আপনাদের আবারও নাগরিকত্বের জন্য আবেদন করার প্রয়োজন নেই। আপনারা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নির্বাচন করছেন… আর এখন তারা (ক্ষমতাসীন বিজেপি সরকার) বলে কিনা আপনারা এ দেশের নাগরিক নন… তাদের বিশ্বাস করবেন না।

এদিন জোরালো কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা দেন, তিনি এমনকি ‘একজন নাগরিককেও’ পশ্চিমবঙ্গ থেকে বের করে দিতে দেবেন না। পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো শরণার্থীই ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন না বলেও জানান তিনি।

নাগরিকত্ব আইনের জেরে দিল্লির দাঙ্গা ও এতে হতাহতের ঘটনায় ভারতের ক্ষমতাসীন মোদী সরকারকে ভর্ৎসনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে কখনোই তিনি আরেকটি দিল্লিতে পরিণত হতে দেবেন না।

মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, মনে রেখো, এটা বাংলা। দিল্লিতে যা ঘটেছে কস্মিনকালেও তা এখানে ঘটবে না। আমরা বাংলাকে আরেকটা দিল্লি বা উত্তরপ্রদেশ হতে দেবো না।

এদিকে বিজেপি প্রায়ই মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ভোট টানার উদ্দেশ্যে ‘মুসলিম তোষণের’ অভিযোগ তুলে থাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa