Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে হোটেল থেকে তাড়িয়ে দেয়া হলো মাদ্রাসাশিক্ষকদের
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হোটেল থেকে তাড়িয়ে দেয়া হলো মাদ্রাসাশিক্ষকদের

By Shamim Rezaসেপ্টেম্বর 23, 20203 Mins Read

পশ্চিমবঙ্গে হোটেল থেকে তাড়িয়ে দেয়া হলো মাদ্রাসাশিক্ষকদের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা লাগোয়া একটি এলাকার দুটি গেস্ট হাউস থেকে ১০ মুসলমান শিক্ষককে তাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অগ্রিম অর্থ দিয়ে রুম বুকিং করার পরও ‘পাড়ার লোকেরা মুসলমানদের থাকতে দিতে চায় না’ এ অজুহাতে গেস্ট হাউসের কর্মীরা তাদের চলে যেতে বলেন। খবর বিবিসির।

পরে শিক্ষকদের অভিযোগে পুলিশ ওই গেস্ট হাউস দুটির তিনজন কর্মীকে গ্রেফতার করেছে।

ওই ১০ মাদ্রাসাশিক্ষক মালদা থেকে সোমবার খুব ভোরে পৌঁছেছিলেন কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেকে। তাদের কেউ প্রধান শিক্ষক, কেউ সহকারী শিক্ষক। রাজ্য মাদ্রাসা শিক্ষা দফতরে সরকারি কাজেই এসেছিলেন তারা।

ক্লান্ত শিক্ষকরা অগ্রিম টাকা দিয়ে বুক করে রাখা গেস্ট হাউসে গিয়ে একটু বিশ্রাম নিতে চাইছিলেন দ্রুত। একটু পরে রাস্তায় বেরিয়ে নাস্তা করতে গিয়েছিলেন।

তখনই পাড়ার লোক তাদের দাড়ি-টুপি-পাজামা-পাঞ্জাবি দেখে সন্দেহ করেছেন, সেটি অনেক পরে বুঝতে পারেন ওই দলে থাকা প্রধান শিক্ষক মুহম্মদ মাহবুবুর রহমান।

তিনি বলেন, সবাই রাত জেগে এসেছি। তাই গোসল করে একটু নাস্তা করতে বেরিয়েছিলাম। ফিরে এসে হোটেল রুমে কাজ করছিলাম। এমন সময়ে গেস্ট হাউসের এক বেয়ারা এসে বলেন, আপনাদের আরও ভালো ঘরের ব্যবস্থা হয়েছে। আমার সঙ্গে চলুন।

আমরা সেই কথা শুনে তার সঙ্গে যাই। গেস্ট হাউসে আমাদের বসিয়েই রাখে বেশ কয়েক ঘণ্টা। যখন তাদের বলি, কী ব্যাপার। এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছেন, ঘর দিচ্ছেন না?

ম্যানেজার তখন ফিসফিস করে বলে– আপনাদের এখানে থাকতে দেয়া যাবে না মাস্টারমশাই। আপনারা চলে যান।

এভাবে হেনস্তা হওয়ার পর শিক্ষকরা সবাই খুব অবাক হয়েছিলেন। কিন্তু কারণটা তখনও বুঝতে পারেননি। যে শিক্ষক সংগঠনের নেতার মাধ্যমে হোটেল বুকিং করেছিলেন, তাকে খবর দেন তারা।

তিনি বলেন, তখনও আমরা কারণটাই বুঝতে পারিনি কেন এমন ব্যবহার করল হোটেল কর্তৃপক্ষ। আমাদের সংগঠনের নেতা মইদুল ইসলামকে ফোন করি। তিনি ম্যানেজারের সঙ্গে কথা বলে আমাদের জানান, থাকতে হবে না আপনাদের ওখানে। বেরিয়ে আসুন।

পরে মইদুল ইসলাম আমাদের আসল কারণটা বলেন। তিনি জানান, ম্যানেজার তাকে বলেছে– পাড়ার লোকজন আপত্তি করছে এদের কয়েকজনের দাড়ি আর টুপি দেখে। আমরা খুবই অপমানিত ওই ঘটনায়।

এই শিক্ষকরা সবাই একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ নামে ওই সংগঠনটির সাধারণ সম্পাদক মইদুল ইসলামের মাধ্যমেই ওই শিক্ষকরা হোটেল বুকিং করেছিলেন।

মইদুল ইসলাম বলেন, আমরা স্কুলে ছাত্রছাত্রীদের পড়াই ‘মোরা একই বৃন্তের দুটি কুসুম- হিন্দু ও মুসলমান। মাদ্রাসা হলেও অধিকাংশ ছাত্রছাত্রী হিন্দু, স্টাফরাও অনেকে হিন্দু।

সে রকম জায়গায় দাড়ি-টুপি আর পাজামা-পাঞ্জাবি দেখে বয়স্ক শিক্ষকদের গেস্ট হাউস থেকে তাড়িয়ে দেয়া হলো- এটি কি আমাদের বাংলার সংস্কৃতি! এ ঘটনায় সত্যিই উদ্বেগজনক।

কলকাতায় সাধারণত গেস্ট হাউসে ধর্মীয় পরিচিতির কারণে থাকতে দেয়া হচ্ছে না- এমন ঘটনা সচরাচর শোনা যায় না। যদিও বেশ কয়েকজন বলছেন, বাংলাদেশ থেকে কলকাতার হোটেলে থাকতে গিয়ে তারা বাধা পেয়েছেন শুধু মুসলমান হওয়ার কারণে।

কিন্তু বিধাননগর বা সল্টলেকে মূলত শিক্ষিত মানুষ বসবাস করেন। সে রকম একটি এলাকার মানুষ দাড়ি-টুপি পরা মুসলমানরা এলাকায় ঘোরাঘুরি করছে দেখে আপত্তি তুললেন? তাদের থাকতে না দিতে গেস্ট হাউসের মালিককে চাপ দিলেন।

অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও লেখিকা মীরাতুন নাহার অবশ্য মনে করেন, সম্পন্ন মানুষের মধ্যেই সাম্প্রদায়িক মনোভাব বেশি দেখা যায়।

মইদুল ইসলাম এ ব্যাপারে একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দফতরে।

ওই চিঠি পেয়েই দুটি গেস্ট হাউসের মোট পাঁচ কর্মীকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তার মধ্যে তিনজনকে মঙ্গলবার গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। দুদিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছেন কোর্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa