Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সোহেল রানার বাড়িতে পাওয়া গেছে ছিনতাইয়ের ১ কোটি ৮ লাখ টাকা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

সোহেল রানার বাড়িতে পাওয়া গেছে ছিনতাইয়ের ১ কোটি ৮ লাখ টাকা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 5, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অ স্ত্র ঠেকিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে এক কোটি ৭৬ লাখ টাকা ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। এর মধ্যে এক কোটি আট লাখ টাকা দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোহেল রানার বাড়িতে পাওয়া গেছে ছিনতাইয়ের ১ কোটি ৮ লাখ টাকা

Advertisement

সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় সোহেল রানার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সোহেল রানা নিজেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দাউদকান্দি উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে কোনও সংগঠনের কথা উল্লেখ নেই।

ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সোমবার (০৪ সেপ্টেম্বর) দাউদকান্দি থানায় মামলা করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে এক কোটি ৭৬ লাখ টাকা নিয়ে ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন সাইফুল। দাউদকান্দির বিশ্বরোড এলাকায় মোহন পেট্রল পাম্পের সামনে পৌঁছালে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করা হয়। ঘটনার অভিযোগ পেয়ে টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার বিকালে সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি আট লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হবে। এখনও টাকা উদ্ধারে অভিযান চলছে।

দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘এক কোটি আট লাখ টাকা সোহেল রানার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। সোহেল রানাকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম দাউদকান্দি থানায় মামলা করেছেন। মামলায় সোহেল রানা ও অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করেছেন।’

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটির অনুমোদনের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে কোনও কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কিনা, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

July 11, 2026
Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

July 11, 2026
Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

July 11, 2026

Latest News

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa