
বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে নিন্মমানের নির্মাণ করা জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কিংবা সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় নিরুপায় হয়ে স্থানীয়রা ব্রিজের ওপর বাঁশের সাঁকো তৈরি করে দীর্ঘদিন ধরে চলাচল করছেন। কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে যেকোনো সময় ব্রিজটি সম্পূর্ণ ভেঙে খালে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যপারে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা জানান, নিন্মমানের নির্মাণের ফলে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক জানান, ব্রিজটি ভেঙে সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



