আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে ঐতিহাসিক এক ভাষণ দিয়েছেন। তার বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকা।

পাকিস্তানি তারকা মাহিরা খান ইমরান খানের বক্তব্য শুনে অবাক হয়ে গেছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, শেষ পর্যন্ত এই বক্তব্য শুনতে পেলাম। পিটিআই এর ইমরান খান আমাদের গর্বিত করেছেন।
‘পাঞ্জাব নাহি জাউঙ্গি’ খ্যাত তারকা অভিনেত্রী মেহউইশ হায়াত বলেন, আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন, সেটা সত্যিই আশা জাগানিয়া। আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের এমন এক নেতা আছে, যিনি আমাদের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরেন। এখন জাতিসংঘের উচিত কাশ্মীরে নির্যাতনের অবসান ঘটানো এবং সেখানকার সমস্যা মিটিয়ে দেওয়া।
এছাড়া ফখরে আলম, শান শহিদ, ফারহান সাইয়ীদসহ আরো অনেকেই ইমরান খানকে প্রশংসায় ভাসিয়ে টুইট করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


