Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পাকিস্তানে তীব্র তুষারপাত, গাড়িতে আটকা পড়ে ২১ পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানে তীব্র তুষারপাত, গাড়িতে আটকা পড়ে ২১ পর্যটকের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 8, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরি রিসোর্ট এলাকায় তীব্র তুষারপাতে গাড়ির মধ্যে আটকা পড়ে ২১ পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ওই এলাকাকে দুর্যোগপ্রবণ বলে ঘোষণা দেওয়া হয়েছে। খবর ডন’র।

পাকিস্তানে তীব্র তুষারপাত, গাড়িতে আটকা পড়ে ২১ পর্যটকের মৃত্যু

Advertisement
আজ শনিবার (৮ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডন’র এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপক তুষারপাতে পাহাড়ের মধ্যে আটকা পড়ে প্রায় এক হাজার গাড়ি। এরপরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দ্রুত উদ্ধার কাজ ও আটকে পড়া পর্যটকদের সহায়তা দেওয়ার নির্দেশ দেন। তাছাড়া খাইবার পাখতুনখোয়ার গাইলিয়াতে গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। এদের মধ্যে নয়জন শিশু রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, তুষারপাতের সময় ওই পাহাড়ি এলাকায় অনেক বেশি পর্যটক ছিল। যা গত ১৫ থেকে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও জানান তিনি।

তিনি বলেন, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ প্রশাসন-পুলিশ আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ প্লাটুন, একই সঙ্গে রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কর্পসকে উদ্ধার কাজের জন্য জরুরি ভিত্তিতে ডাকা হয়।

আহমেদ বলেন, মুরির বাসিন্দারা আটকে পড়া পর্যটকদের খাবার, কম্বল সরবরাহ করেছেন। এরই মধ্যে প্রশাসন পাহাড়ি স্টেশনে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। এখন কেবল খাবার ও কম্বল নেওয়ার যানবাহনগুলোকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ ৬ থেকে ৯ জানুয়ারি মুরি ও গালিয়াতে ভারি তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল। তারপরেও একসঙ্গে বহু পর্যটক প্রাণ হারালেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa