
সেই ভিডিওতে বলা হয়, সাহস থাকলে ময়দানে নামো। দ্বিতীয় বিয়ে করে দেখাও। বাহায়ালপুরের একটি বিয়ের হল নিয়ে এসেছে বাম্পার অফার। দ্বিতীয় বিয়ের জন্য পঞ্চাশ শতাংশ। তৃতীয় বিয়ের জন্য পঁচাত্তর শতাংশ ছাড় ঘোষণা করেছে।
যদিও এই ছাড় পাওয়ার একটি শর্ত আছে। স্বামী দ্বিতীয় বিয়ের জন্য প্রথম পক্ষের স্ত্রীকে এসে বুক করতে হবে হল। স্ত্রীকে লুকিয়ে বিয়ে করতে চাইলে মিলবে না হল। এই শর্ত শুনে অনেকে ঘাবড়ে গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর আবেদন আসছে বলে জানিয়েছেন ওই হলের মালিক। তিনি বলেছেন, এই অফার সম্পর্ক ভাঙার জন্য নয়। সম্পর্ক জোড়ার জন্য। তাই কেউ এলে আমি তাকে এই শর্তে হল ভাড়া দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



