Advertisement
জুমবাংলা ডেস্ক: এবার পাগলা মসজিদের দানবাক্স খুলার পর কোটি কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলংকারের সঙ্গে পাওয়া গেছে এক গৃহবধূর চিঠি ।

নাম-ঠিকানাবিহীন এক গৃহবধূর চিঠি পড়ে টাকা গণনার তদারকি কাজে নিয়োজিত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ক্ষণিকের জন্য থমকে যান। তিনি চিঠির একটি ছবিও তুলে রাখেন।

অজ্ঞাতপরিচয় ও ঠিকানার ওই গৃহবধূ চিঠিতে লেখেন— হে আল্লাহ, পাগলা মসজিদের রহমতে মাসুমকে টাকা-পয়সা আসার ব্যবস্থা করে দিও। হে আল্লাহ তুমি সাহায্য কর। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হে আল্লাহ পাগলা মসজিদের রহমতে আমার স্বামী যেন অনেক টাকা-পয়সার মালিক হয়। সব ঋণ থেকে, অভাব থেকে- মানুষের কটু কথা থেকে মুক্তি পায়। হে আল্লাহ তুমি দয়া কর। পাগলা মসজিদের রহমতে আমার স্বামীর সব দুঃখ দূর করে দিও। অনেক আশা নিয়ে এসেছি তোমার দরবারে। খালি হাতে ফিরিয়ে দিওনা পাগলা মসজিদের রহমতে।

এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খুলে ১২ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া যায়।

দুপুর সোয়া ২টা পর্যন্ত প্রশাসন, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা-এতিমখানার কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী টাকা গণনা করে তিন কোটি টাকা পান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.