Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পাটকল শ্রমিকদের ঘরে ঘরে ঈদের খুশি
জাতীয় বিভাগীয় সংবাদ

পাটকল শ্রমিকদের ঘরে ঘরে ঈদের খুশি

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) আওতাধীন খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল শ্রমিকদের বকেয়ার চার সপ্তাহের মজুরি ও বোনাস দেয়া হয়েছে। খবর ইউএনবি’র।

Advertisement

এতে করে ৯টি জুট মিলের প্রায় ৩৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পরিবারে ঈদের আনন্দ নেমে এসেছে।

বিজেএমসির আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, প্রায় ৩শ’ কোটি টাকা মূল্যের পাটজাত পণ্য মজুদ থাকার পরও সরকারের সদিচ্ছায় বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন (আংশিক) পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি না পেয়ে পাটকলগুলোর শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিল। বিদেশে পাটপণ্যের বাজার মন্দার কারণে উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে না। মিলের গুদামে পণ্য মজুদ পড়ে আছে বছর জুড়ে। ফলে শ্রমিকদের মজুরি দিতে পারছিল না বিজেএমসি। তবে সরকারের সদিচ্ছায় শ্রমিকদের চার সপ্তাহের বকেয়া মজুরি ও বোনাস বৃহস্পতিবার পরিশোধ করা হয়েছে।

খালিশপুর জুট মিলের সাবেক শ্রমিক নেতা ইউসুফ আলী শিকদার জানান, বেতন বোনাস পেয়ে শ্রমিক পরিবারের আনন্দ বিরাজ করেছে।

ক্রিসেন্ট জুট মিলের তাঁত বিভাগের সাধারণ শ্রমিক মো. হানিফ বলেন, আমাদের পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া ছিল। সরকারের আন্তরিকতায় আমাদের চার সপ্তাহের মজুরি পরিশোধ করেছে। সাথে ঈদ বোনাস দিয়েছে। এতে অনেকটাই হতাশা দূর হয়েছে। একই কথা বললেন খালিশপুর জুট মিলের কর্মচারী শফিউল আলম।

খালিশপুর জুট মিলের সাবেক সিবিএ নেতা মিজানুর রহমান মানিক বলেন, পাটকল রক্ষায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সে জায়গা থেকেই সরকার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

সূত্র মতে, বর্তমানে পাটকলগুলোতে গত ৩০ জুলাই পর্যন্ত ৩১ হাজার ৩৬৫ মেট্রিক টন হেসিয়ান, সেকিং, সিবিসি ও ইয়ার্ন পাটজাত পণ্য মজুদ রয়েছে। যার বাজার মূল্য আসে প্রায় ৩শ’ কোটি টাকা। বাংলাদেশের পাটজাত পণ্যের মূল বাজার হচ্ছে, সুদান, ইরান, আফগানিস্তান, সৌদি আরব, ঘানা ও ভারত। কিন্তু গত এক বছর ধরে এই দেশগুলোতে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাটকলগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। তারপরও শ্রমিকদের বকেয়া মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন আংশিক পরিশোধ করেছে বিজেএমসি।

প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান এস এম মঈনুল করিম জানান, তার মিলে পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া ছিল, তিনি চার সপ্তাহের মজুরি একটি বোনাসসহ পরিশোধ করেছেন। সাথে কর্মকর্তাদের দু’ মাসের ও কর্মচারীদের এক মাসের বেতন পরিশোধ করেছেন।

বিজেএমসি খুলনা-যশোর অঞ্চলের সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, সরকারের আন্তরিকতায় রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের প্রায় ৩৫ কোটি টাকা বকেয়া মজুরি-বেতন পরিশোধ করার সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে ১৪ হাজার ৫২৫ জন স্থায়ী, ১৮ হাজার অস্থায়ী এবং ৫২২ জন বদলি শ্রমিক কর্মরত রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

জুন 16, 2026
Latest News
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

Tree

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa