জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পানশালায় জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

feee-5d9055292fa5e

Advertisement
শনিবার গভীর রাতে চালানো ওই অভিযানে কলকাতার পার্ক সার্কাসের একটি পানশালার জুয়ার আসর থেকে গ্রেফতার হয়েছেন আরসালান রেস্তোরাঁর মালিক আখতার পারভেজ।

আনন্দবাজার পত্রিকা বলছে, একাধিক পানশালায় এই অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর অভিযানে পারভেজকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে উদ্ধার হয়েছে জুয়ার বোর্ডের লক্ষাধিক টাকা। এ ছাড়া অন্যান্য পানশালায় হানা দিয়েও অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা প্রথমে শেক্সপিয়র সরণী এবং বেনিয়াপুকুর থানা এলাকার বেশ কয়েকটি পানশালায় হানা দেয়। এরপর পার্ক সার্কাস এলাকার একটি পানশালায় জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হয় আখতার পারভেজকে।

অভিযানের সময়ও ওই পানশালায় জুয়ার আসর চলছিল। আখতার পারভেজই ওই আসর বসিয়েছিলেন বলেও অভিযানকারী দলের একটি সূত্র জানায়। জুয়ার বোর্ডের এক লক্ষেরও বেশি নগদ টাকা ও অন্যান্য কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।

গত মাসে এই আরসালান রেস্তরাঁর মালিকের পরিবার খবরের শিরোনামে উঠে এসেছিল। ১৭ আগস্ট শেক্সপিয়র সরণী থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি মার্সিডিজ গাড়িতে ধাক্কা দেয় আরসালানের মালিক আখতার পারভেজের ছোট ছেলে রাঘিবের একটি জাগুয়ার গাড়ি।

ওই দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়। আখতার পারভেজের দুই ছেলে আরসালান ও রাঘিব এবং তার শ্যালক মোহম্মদ হামজা গ্রেফতার হয়েছেন সে মামলায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google