প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুই ভাইবোন হলো- জাকিয়া বেগম ও জাকির হোসেন। তাদের বয়স আড়াই বছর। তারা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটির মা তাদের খাবার খাইয়ে পাশের বাড়িতে ঘুরতে যান। সে সময় শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা বাড়িতে এসে দেখে সন্তানরা নেই। আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একজন ভাসছে। স্থানীয়দের সহযোগিতায় দুই ভাইবোনকে উদ্ধার করে কুন্ডা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে শিশু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে যমজ দুই ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.