Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাদিয়া (১০) ও সাওদা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন খান জানান, মৃত দুই বোনের বাবা শাহাদাত হোসেনের বাড়ি উপজেলার ধরণিবাড়ি ইউনিয়নে। চাকরির সুবাদে বাবা-মা ঢাকায় অবস্থান করায় দুই বোন একই উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নানীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল।

ঘটনার দিন দুপুরে দুই বোন বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে অসতর্ক অবস্থায় পানিতে পড়ে যায়। তাদেরকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। সাদিয়া ও সাওদা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.