
উপজেলার নলসোন্ধা গ্রামের দুধ ব্যবসায়ী বাহাদুর আলী ও সুজা গ্রামের খামারী শাহ আলম জানান, করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে উপজেলার মিষ্টির দোকান, ঘোল উৎপাদনের কারখানা, রেস্টুরেন্ট সব বন্ধ করে দেওয়ায় এসব জায়গায় আর তারা দুধ সরবরাহ করতে পারছেন না। ফলে দুধের দাম অনেক কমে গেছে। সংসারের প্রয়োজনে তারা এখন গ্রামে গ্রামে ফেরি করে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন।
তারা বলেন, গ্রামাঞ্চলেও দুধের ক্রেতা অনেক কম। লোকজন ভয়ে আতঙ্কে বাইরের কারো কাছ থেকে দুধ কিনতে রাজি হচ্ছেন না। ফলে উৎপাদিত দুধ নিয়ে তারা আগামী দিনগুলোতে আরো বিপদের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



