Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ পাহাড়ী জমিতে মিশ্র ফসল চাষে সফল মখন মিয়া
পজিটিভ বাংলাদেশ

পাহাড়ী জমিতে মিশ্র ফসল চাষে সফল মখন মিয়া

পাহাড়ী জমিতে মিশ্র ফসল চাষে সফল মখন মিয়া
By rskaligonjnewsDecember 18, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলস। চারদিকে পাহাড়। পাহাড়ের এই উচু নিচু ঢালু স্থানে লেবু, কলা, নাগা মরিচ, পেঁপেসহ নানা ধরনের ফল ও সবজির চাষ হচ্ছে। আর এই সবজি ও সফল মিশ্র উপায়ে চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন শ্রীমঙ্গল শহরের বাসিন্দা হাজী মো. মখন মিয়া। একই সঙ্গে তার এই উদ্যেগের কারণে কর্মসংস্থান হয়েছে শতাধিক শ্রমিকের।

পাহাড়ী জমিতে মিশ্র ফসল চাষে সফল মখন মিয়া

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, ফয়জাবাদ হিলসে মখন মিয়ার চাষকৃত জমির পরিমাণ প্রায় ৮০ একর। এরমধ্যে একটি বাগান প্রায় ৫০ একর। অন্যটি একই পাহাড়ের ১ কিলোমিটার দূরে ৩০ একর জমিতে গড়ে তুলেছেন তিনি।

১৯৭৫ সালে মখন মিয়া ফয়জাবাদ হিলসের পতিত জমি কিনে বাগান শুরু করেন। এরপর ১৯৯২ সালে আরেকটি বাগান গড়ে তোলেন তিনি। তার এই দুইটি বাগানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার লেবু গাছ, ১০ থেকে ১২ হাজার কলা গাছ, দেড় হাজার পেঁপে গাছ রয়েছে। এছাড়াও এই জমিতে রয়েছে কাঁঠাল, নারিকেল, সজিনা, আনারস ও বাঁশ গাছও।

সরেজমিন গিয়ে জানা যায়, সবজি ও ফল চাষে ব্যবহার করা হচ্ছে গোবর। শুকনো মৌসুমে পাম্পের মাধ্যমে ফল ও সবজি গাছের গোড়ায় পানি সরবরাহ করা হয়। এতে সতেজ থাকে গাছগুলো। পরে সেই গাছই ফলে পূর্ণ হয়ে ওঠে। আর এই ফল ও সবজি বিক্রি করে হওয়া দিয়েই চলেন মখন মিয়া।

বর্তমানে মখন মিয়ার সবজি ও ফল বাগান পরিচর্যার জন্য দৈনিক শতাধিক শ্রমিক কাজ করছেন। গাছ থেকে ফল ও সবজি সংগ্রহ করে বিক্রির জন্য শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এসব ফল ও সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্নস্থানে সরবরাহ হচ্ছে। বাগান মালিক নিজে সাবলম্বী হওয়ার পাশাপাশি অনেককেই এই বাগানে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। বিষমুক্ত ফল ও সবজি বাজারে বিক্রি করে পাইকাররাও লাভবান হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মখন মিয়ার দুটি বাগান রয়েছে। ওই বাগান দুটিতে ১২ মাস ফসল উৎপাদন হচ্ছে। পাহাড়ি জমিতে কঠোর শ্রমের মাধ্যমে মিশ্র ফসল চাষ করে মখন মিয়া সফল হয়েছেন।

মিশ্র ফসল-১

বাগানের ম্যানেজার তোবার আলী মোল্লা বলেন, ‘ফয়জাবাদ হিলসে অবস্থিত এ দুইটি বাগানে লেবু, কাঁঠাল, বেলেম্বু, নারিকেল, পেঁপে, কলা, আনারসসহ নানান ধরনের ফসল চাষ হচ্ছে। এখানের পরিবেশ ফসল চাষের উপযোগী। বাগান মালিক মখন মিয়ার নির্দেশনায় দেখভাল করে যাচ্ছি। কিন্তু বাগান দুটির উৎপাদন দেখে একটি চক্র গভীরভাবে ষড়যন্ত্র করছে। তারা বাগানের ক্ষতি সাধন করতে মরিয়া হয়ে উঠেছে।’

বাগান মালিক মখন মিয়া বলেন, ‘বিষমুক্ত ফসল উৎপাদন করতে পেরে আনন্দিত। বাগানে ১২ মাস মিশ্র ফসল চাষ হচ্ছে। শ্রমিকরা বাগানে পরিচর্যার কাজ করছেস। তাদেরকে প্রতি সপ্তাহে পারিশ্রমিক প্রদান করি। এক সঙ্গে পারিশ্রমিক পেয়ে শ্রমিকরা উপকৃত হচ্ছেন। উৎপাদিত ফসল যাচ্ছে দেশের নানা স্থানে।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ি জমিতে ফসল চাষে প্রচুর শ্রম ও সময় দিতে হচ্ছে। আমার ছেলে লন্ডনে ছিল। সে দেশে এসে বাগানের দেখভালে সময় দিচ্ছে। ছেলের সহযোগীতা পেয়ে সবজি ও ফল চাষে আরো উৎসাহিত হয়েছি।’

সরিষার হলুদ ফুলে ভরে গেছে রাজশাহীর মাঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa