Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পিছিয়ে যাচ্ছে আগামী এসএসসি পরীক্ষা!
জাতীয় শিক্ষা

পিছিয়ে যাচ্ছে আগামী এসএসসি পরীক্ষা!

By Shamim Rezaঅক্টোবর 27, 20202 Mins Read

পিছিয়ে যাচ্ছে আগামী এসএসসি পরীক্ষা!

Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনার কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষাও পেছাচ্ছে। শিক্ষার্থীদের সিলেবাস এখনও শেষ করা যায়নি। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু করার সম্ভাবনা একদমই কম বলছে শিক্ষা বোর্ড। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। করোনার কারণে এখন এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে এই পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীরই সিলেবাস শেষ হয়নি। এসএসসির আগে যে নির্বাচনী পরীক্ষা হয় সেটি কিভাবে হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারেনি। আবার অনেক ছাত্র আছে যারা শহরে পড়াশুনা করতো, তারা এখন গ্রামে চলে গেছে। অর্থনৈতিক সমস্যাসহ বিভিন্ন কারণে তাদেরও চলে যেতে হয়েছে। এক্ষেত্রে তারা কিন্তু অনলাইনের সুবিধাটা পাচ্ছে না। তাছাড়া সিলেবাসও কিন্তু অনেক প্রতিষ্ঠান শেষ করতে পারেনি।

শিক্ষা বোর্ড বলছে, নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেটি নিয়ে তারা কাজ করছে। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হবে। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা শুরুর কোন সম্ভাবনা নেই।

এবিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত আগামী এসএসসির নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারী মাসের ১ তারিখ থেকে নিয়ে আসছি গত ১০ বছর যাবত। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কারণ গত সাত থেকে আট মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত ছুটি। ফলে এটি নিয়ে আমাদেরকে আরো চিন্তা ভাবনা করতে হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই পরীক্ষা নেওয়া যাবে কিনা, সে বিষয়েও আমরা নিশ্চিত না। সেই সঙ্গে পরীক্ষায় সিলেবাস বা বিষয় কমানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবছর খুলবে কিনা তা নিয়েও রয়ে গেছে সংশয়। তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa