
জানা গেছে, এহেন মন্তব্যের নেপথ্যশিল্পী এই কৃষ্ণস্বরূপ দাসজিও নাকি গুজরাটের সেই স্বামী নারায়ণ মন্দির কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।ওই মন্দির কমিটির তত্ত্বাবধানে চলা স্কুলই দিনকয়েক আগে ৬৮ জন মেয়েকে নগ্ন করে পরীক্ষা করেছিল তাদের ঋতুচক্র চলছে কিনা তা দেখতে। যা গোটা কার্যত গোটা দেশের মাথা হেঁট করে দিয়েছিল।
ভুজে একটি ধর্মীয় সভায় কাউনসেলিং করার সময়ে ওই সাধু এহেন মন্তব্য করেন বলে জানা গেছে। তার কথায়, আপনারা কী মনে করবেন তা জানি না। তবে এটাই শাস্ত্রের নিয়ম।
এদিকে, এই মন্তব্যের কারণে প্রশ্ন ওঠেছে, মেয়েদের ঋতুচক্র নিয়ে এদের এত কেন সমস্যা তা বোধগম্য নয়। মাসের মধ্য যে-কটা দিন এই ঋতুচক্র চলে, সেই সময়ে কি ঘরের কাজ তাহলে বন্ধ থাকবে? নারীরা কেউ কেউ বলছেন, তাহলে তো ভালোই হয়। ওই দিনগুলোতে পুরুষরাই ঘরের কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



