Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক পুতিনের সেই ঘোষণার পর পরই বিমানের টিকিট বিক্রির ধুম পরছে রাশিয়ায়
আন্তর্জাতিক

পুতিনের সেই ঘোষণার পর পরই বিমানের টিকিট বিক্রির ধুম পরছে রাশিয়ায়

By Sibbir OsmanSep 21, 2022, 6:52 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ‘মাতৃভূমিকে রক্ষার জন্য’ সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার তিন লাখ জনবল সম্পন্ন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন। পুতিনের এই ঘোষণার পরই রাশিয়ায় ওয়ান ওয়ে টিকিট বিক্রি বেড়ে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে টেলিভিশন ভাষণের পর অনেকের মনে শঙ্কা জাগে যে নির্দিষ্ট বয়সের পুরুষদের রাশিয়া ছাড়তে দেওয়া হবে না।

যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন পুতিনের এই ঘোষণা পেশাদার সৈনিক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শিক্ষার্থী এবং যারা শুধু নিয়োগপ্রাপ্ত হিসেবে কাজ করেছেন তাদের ডাকা হবে না।

তারপরও বিমান টিকিট কেনার জন্য রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সাইট এভিয়াসেলের গুগল ট্রেন্ড ডাটাতে দেখা গেছে, মস্কো থেকে তুরস্কের ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার ইয়েরেভান পর্যন্ত সরাসরি ফ্লাইটের সব টিকিট বুধবার বিক্রি হয়ে গেছে। এই দুই দেশই রাশিয়ানদের ভিসা ছাড়াই প্রবেশ করতে দেয়।

রাশিয়া
প্রতীকী ছবি

মস্কো থেকে জর্জিয়ার রাজধানী তিবিলিসিসহ অন্য অনেক রুটের টিকিটও বিক্রি হয়ে গেছে। এছাড়া মস্কো থেকে দুবাইয়ের ফ্লাইটের ভাড়াও প্রায় পাঁচগুণ বেড়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুমকি দিয়ে বলেন, আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা যদি হুমকির মধ্যে পড়ে, রাশিয়া এবং এর জনগণকে রক্ষা করার জন্য আমরা সবরকমের পদক্ষেপ নেব। এটা কোনো ধাপ্পাবাজি নয় বলেও সতর্ক করেন তিনি।

এ সময় পুতিন রাশিয়ার ২০ লাখ জনবল সম্পন্ন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন। রাশিয়া এবং নিজের অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য এই ঘোষণা দেন তিনি।

এ নির্দেশনার ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর জন্য সেই সব সংরক্ষিত সৈন্যদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে।

ভ্লাদিমির পুতিন ভাষণে বলেছেন, রাশিয়ার মাতৃভূমি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জনগণের নিরাপত্তা রক্ষা করার তিনি সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন। বুধবার থেকেই সেনা সমাবেশ শুরু হয়ে যাবে।

তিনি বলেন, যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে।

তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে যে, তারা চায় না রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শান্তি বজায় থাকুক।

এমন সময়ে পুতিন এ ভাষণটি দিলেন, যখন মস্কো পূর্ব এবং দক্ষিণে ইউক্রেনের ভূখণ্ডের ওপর তার দখলকে সুসংহত করতে শুরু করেছে। তারা আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় যোগদানের জন্য ইউক্রেনের মুক্ত এলাকাগুলোতে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে।

উত্তেজনার মাঝে বড় ঘোষণা পুতিনের, পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের চিত্র

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp