Advertisement
জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুত্রবধূকে ধ’র্ষণের সময় ইউনুস আলী (৪৫) নামে সৎ শ্বশুরকে হাতেনাতে আ’টক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।

রোববার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শেখেরদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আ’টক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইউনুস আলী ওই গ্রামের মৃ’ত সহিদার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও এক ছেলে সন্তানসহ দ্বিতীয় বিয়ে করেন কাঠমিস্ত্রী ইউনুস আলী। ৫-৬ মাস আগে দ্বিতীয় স্ত্রীর ছেলের বিয়ে দেন ইউনুস আলী। ওই ছেলে কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করার পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন ইউনুস। গত রোববার রাতে ঘুমন্ত পুত্রবধূর ঘরে ঢুকে তাকে ধ’র্ষণ করেন ইউনুস আলী। পুত্রবধূর চিৎকারে স্থানীয়রা এসে তাকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় সোমবার দুপুরে ধ’র্ষিতা পুত্রবধূ শ্বশুর ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। ধ’র্ষিতা পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধ’র্ষিতা পুত্রবধূ জানান, বিয়ের পর থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিক ধ’র্ষণ করে লম্পট শ্বশুর ইউনুস আলী। প্রতিবাদ করলে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। রোববার রাতে তার ঘরে ঢুকে ফের তাকে ধ’র্ষণ করেন।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধ’র্ষিতার অভিযোগটি আমলে নিয়ে আ’টক ইউনুস আলীকে আদালতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.