
এলাকাবাসী বলেন, ছেলে আবদুল হালিম তার পছন্দের এক মেয়েকে বিয়ের জন্য বাড়িতে জানায়। এতে হালিমের মা হালিমা বেগম রাজি না হওয়ায় ছেলের সঙ্গে ঝগড়া হয়।
স্থানীয় প্রতিবেশীরা জানায়, ছেলে হালিম বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে এমন খবর শুনে ছেলের ওপর অভিমান করে মা হালিমা বেগম বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহ’ত্যা করেন।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ছেলের সঙ্গে রাগারাগি করে হালিমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেন। লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃ’ত্যুর মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



