Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি পুত্র সন্তানের আশায় চতুর্থ সন্তানও মেয়ে, ক্ষুব্ধ হয়ে যা করলেন পাষন্ড পিতা!
অপরাধ-দুর্নীতি ঢাকা বিভাগীয় সংবাদ

পুত্র সন্তানের আশায় চতুর্থ সন্তানও মেয়ে, ক্ষুব্ধ হয়ে যা করলেন পাষন্ড পিতা!

By iNews DeskAugust 17, 20192 Mins Read

পুত্র সন্তানের আশায় চতুর্থ সন্তানও মেয়ে, ক্ষুব্ধ হয়ে যা করলেন পাষন্ড পিতা!
জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পুত্র সন্তানের আশায় স্ত্রীর গর্ভের চতুর্থ সন্তানও কন্যাসন্তান হওয়ায় নবজাতকটি জীবন্ত মাটি চাপা দেয়ার চেষ্টা করেন পাষণ্ড পিতা। স্ত্রীকে তালাকেরও হুমকি দেন তিনি।

অবশেষে হাসপাতালের চিকিৎসক ও আত্মীয়-স্বজনের সহায়তায় ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার কবল থেকে বাঁচলেও অবশেষে ওই নবজাতকটিকে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ওই নবজাতকের পিতা সন্তান বিক্রি ও জীবন্ত মাটিচাপা দেয়ার কথা অস্বীকার করে জানান, আমি কোটিপতি, আমি সন্তান বিক্রি করব কী কারণে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

অপরদিকে ওই নবজাতকটির মা হাসনা বেগম সন্তান শোকে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও ওই নবজাতকটির পিতা নবজাতকটির সন্ধান দিচ্ছে না কিংবা ফিরিয়ে আনছে না বলে পরিবারের অভিযোগ।

Advertisement

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানা গেছে, ধামরাই উপজেলার পশ্চিম সূত্রাপুর গ্রামের মো. রেজ্জেক আলী বেপারীর ছেলে মো. নয়া মিয়া বেপারী একটি ছেলে সন্তানের আশায় পরপর তিনটি কন্যাসন্তান নেন।

এরপরও পরিবারের লোকজনের আশায় চতুর্থবার সে আরেকটি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। শনিবার সকাল ৯টার দিকে সাটুরিয়া পারভীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবারও একটি কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী হাসনা বেগম।

খবর পেয়ে ওই নবজাতকের পিতা নয়া মিয়া স্ত্রীকে তালাক ও ওই নবজাতককে জীবন্ত মাটিচাপা দেয়ার চেষ্টা করেন। উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার হাত থেকে রক্ষা পায়।

তবে কৌশলে এই পাষণ্ড পিতা ওই নবজাতকটি শনিবার বিকালে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথায় কার কাছে ওই নবজাতকটি বিক্রি করা হয়েছে তা এখনও উদঘাটন হয়নি।

ওই নবজাতকের পিতা মো. নয়া মিয়া জানান, আমার স্ত্রী কিডনি ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পক্ষে এ সন্তান লালন-পালন করা সম্ভব নয়। তাই আমি আমার স্ত্রীকে বাঁচাতে সন্তানটি অন্যের হাতে তুলে দিয়েছি। তাছাড়া আমি এত কন্যাসন্তান দিয়ে কী করব?

এসআই কামরুজ্জামান বলেন, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa