Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের এসআইকে কুপিয়ে আসামি ছিনতাই
ঢাকা বিভাগীয় সংবাদ

পুলিশের এসআইকে কুপিয়ে আসামি ছিনতাই

By Saiful IslamJune 26, 20212 Mins Read

পুলিশের এসআইকে কুপিয়ে আসামি ছিনতাই

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে কালুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান আশিককে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে ওই বাজারে এ ঘটনা ঘটেছে। আহত এসআই আশিককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে সোনাপুর বাজারে সিভিল ড্রেসে আসামি ধরতে যান এসআই আশিক। তিনি হঠাৎ করেই ওই বাজারের অটোরিকশার সিরিয়ালম্যান সবুজ মোল্লার হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাকে আটক করেন। এ সময় সবুজের চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে আসে। এগিয়ে আসা মানুষজন এসআইয়ের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায়। এ সময় অটোস্ট্যান্ডের লোকজনের সঙ্গে এসআই আশিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেই। এ সময় বিক্ষুব্ধ লোকজন এসআই আশিককে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, বাজারের যানবাহন চলাচলের স্ট্যান্ড নিয়ে আগে থেকেই সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। যে কারণে হঠাৎ করেই সিরিয়ালম্যান সবুজকে আটক করায় একটি পক্ষ এসআই আশিকের ওপর ক্ষুব্দ হয়। একপর্যায়ে তারা সবুজকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে এবং এসআই আশিককে মারপিটের পাশাপাশি পেটের ডানপাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হন আশিক। তাকে ওই সময়ই স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী বলেন, সোনাপুর বাজারটি আমার ইউনিয়নের মধ্যে। কিন্তু দীর্ঘদিন অটোবাইকের স্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার (২৬ জুন) দুপুরে কালুখালী থানার এসআই আশিকুর রহমানসহ এক পুলিশ সদস্য এসে সবুজের হাতে হ্যান্ডকাপ পরান এবং ওয়ারেন্ট আছে বলে জানান। কিন্তু ওয়ারেন্ট দেখাতে না পারায় স্থানীয় লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ঘটনার সৃষ্টি হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, জিআর ৬৪/২০ মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য আশিকুজ্জামান আশিককে সেখানে পাঠানো হয়। তবে কারা কী কারণে আশিককে মারপিট ও কুপিয়ে জখম করেছে তা খতিয়ে দেখা হবে। যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa