Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ পুলিশের এসআইকে ঝাড়ুপেটা করেন স্ত্রী, জানালেন এসআই নিজেই
বিভাগীয় সংবাদ রাজশাহী

পুলিশের এসআইকে ঝাড়ুপেটা করেন স্ত্রী, জানালেন এসআই নিজেই

By iNews DeskJanuary 14, 20202 Mins Read

পুলিশের এসআইকে ঝাড়ুপেটা করেন স্ত্রী, জানালেন এসআই নিজেই

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় কর্মরত এসআই নাসির আহমেদকে যৌতুক মামলায় পাবনার আদালত জেলহাজতে পাঠিয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) জেলা পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচারক এ আদেশ দেন।

তবে গ্রেফতারের আগে রোববার (১২ জানুয়ারি) এসআই নাসির তার ফেসবুক ওয়ালে শ্বশুরবাড়ির লোকজন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে দাবি করেন। এমনকি তার স্ত্রী তাকে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন বলেও এক পোস্টে এমনটা উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এসআই নাসিরের শ্বশুর পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নাসির আহমেদ ও তার বাবা-মা ও বোন যথাক্রমে মোস্তাক আহম্মেদ, সালমা আহম্মেদ ও লাকী খাতুনকে আসামি করে একটি মামলা (মামলা নং- ১৮৯/২০১৯, এনএস- ২৯/২০২০) দায়ের করেন।

ওই মামলায় বাদী অভিযোগ করেন, তার মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে শহরের কাচারিপাড়ার মোস্তাক আহমেদের ছেলে নাসিরের পুলিশে চাকরি পাওয়ার আগেই পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে স্বামী এসআই নাসির আহম্মেদ তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

একপর্যায়ে যৌতুক না পেয়ে অন্য আসামিদের যোগসাজসে নাসির স্ত্রীকে মারধর করেন। এছাড়াও আসামি নাসির পরকীয়া প্রেমে আসক্ত বলে মামলায় অভিযোগ করা হয়। উক্ত মামলার ধার্য তারিখের আগেই গতকাল সোমবার আসামি নাসির আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয়। পরে এসআই নাসির আহমেদকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে গ্রেফতারের আগে রোববার (১২ জানুয়ারি) এসআই নাসির তার ফেসবুকে শ্বশুড়বাড়ির লোকজনের দায়ের করা মামলা নিয়ে দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, তাকে শ্বশুরবাড়ির লোকজন মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। কারণ তিনি উল্লেখ করেন, যে তারিখ ও সময়ে তার বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে সেদিন তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। বাড়ি এসে তার নানীর জানাজায় উপস্থিত হয়েছিলেন। তিনি তার প্রভাবশালী শ্বশুরের কাছে অসহায়ত্ব দাবি করেন। তিনি ও তার বাবা-মায়ের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

এছাড়া ১২ অক্টোবর ২০১৯ তিনি আরেকটি পোস্টে উল্লেখ করেন, তার স্ত্রী রুনাকে মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। তিনি স্ত্রীকে কোনোদিন চড়ও দেন নাই বরং তার স্ত্রী রুনাই তাকে ঝাঁড়ুপেটা করেছেন। তার প্রভাবশালী শ্বশুর তাকে রাজশাহী থেকে ঢাকায় শ্বশুর বাসার এলাকায় বদলি করিয়েছেন। ডিবি পুলিশের মাধ্যমে আটক করিয়েছেন। বাবা-মা’র সঙ্গে সম্পর্ক না রাখতে বলেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa