Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ক্ষীপ্ত হয়ে পুলিশের ওপর মৌমাছির ঝাঁক ছেড়ে দিলেন নারী
আন্তর্জাতিক

ক্ষীপ্ত হয়ে পুলিশের ওপর মৌমাছির ঝাঁক ছেড়ে দিলেন নারী

By Saiful IslamOct 21, 2022, 11:18 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ররি উডস, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বসবাসকারী ৫৫ বছর বয়সী এক নারী। হ্যাম্পডেন কাউন্টির লংমেডো শহরে পুলিশ উচ্ছেদের নোটিশ দিতে গেলে তিনি ক্ষীপ্ত হয়ে পুলিশের দলটির ওপর মৌমাছির ঝাঁক ছেড়ে দেন। পুলিশের ওপর হামলার একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

ক্ষীপ্ত হয়ে পুলিশের ওপর মৌমাছির ঝাঁক ছেড়ে দিলেন নারী

ম্যাস লাইভ জানিয়েছে, ১২ অক্টোবর স্প্রিংফিল্ড ডিস্ট্রিক্ট আদালতে উডস নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এ সময় আদালত তাকে জামিন ছাড়া মুক্তি দেন। তবে পরবর্তী শুনানিতে তাকে আবার আদালতে হাজির হতে হবে।
হ্যাম্পডেন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, ১২ অক্টোবর কর্মকর্তারা আদালতের জারি করা উচ্ছেদের নোটিশ দিতে লংমেডোতে যান। এ সময় সেখানে থাকা কয়েকজন প্রতিবাদ করতে শুরু করে। এর কিছুক্ষণ পর অন্য এলাকার এক নারী গাড়িতে করে মৌমাছি বহনকারী একটি ট্রেলার নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি ট্রেলারটি ঝাঁকাতে থাকলে এক সময় ট্রেলারটির কভার ভেঙে যায় এবং শত শত মৌমাছির ঝাঁক বের হয়ে আসে।

ওই নারী নিজেকে রক্ষা করার জন্য মৌমাছি পালনকারীদের সুরক্ষা পোশাক পরে ছিলেন। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মৌমাছিরা কামড় দেয়, যাদের মধ্যে কয়েক জনের মৌমাছিতে অ্যালার্জি রয়েছে।

কর্মকর্তাদের অ্যালার্জি থাকার ব্যাপারটি উডসকে বলা হলে তিনি উপহাস করে বলেন, ‘ওহ, আপনাদের অ্যালার্জি আছে? খুব ভালো!’ পরে তাকে গ্রেপ্তার করা হয়।

টাইম জানিয়েছে, উডস এবং অন্য প্রতিবাদকারীরা যুক্তি দিয়েছিল যে তারা অন্যায় ভাবে উচ্ছেদ কার্যক্রম প্রতিরোধ করার চেষ্টা করছিলেন।

ম্যাসাচুসেটসে প্রিডেটরি লেন্ডিং নিয়ে কাজ করা একটি সংগঠনের সাথে জড়িত গ্রেস রস বলেছেন, পরদিন বাড়ির মালিক অ্যাল্টন কিং তার দেউলিয়া থাকার প্রমাণ আদালতে পেশ করেন। এ অবস্থায় এসব বন্ধ থাকা উচিত ছিল।

হ্যাম্পডেন কাউন্টি শেরিফের ফেসবুকে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে সেখানকার সিভিল প্রসেস কার্যালয়ের উপ-প্রধান রবার্ট হফম্যানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘অনেক বছর ধরে হ্যাম্পডেন কাউন্টি শেরিফের সিভিল প্রসেস ডিভিশনে নেতৃত্ব দেওয়ার সময় আমি কখনও এমন কিছু দেখিনি। আমি আশা করি যে প্রতিবাদকারীরা ভবিষ্যতে এ ধরনের কাজ করার আগে পুনরায় ভাববে। কারণ, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। ‘

কর্মকর্তাদের সাথে আরো খারাপ কিছু ঘটলে উডস গুরুতর অভিযোগের মুখোমুখি হতেন বলে জানিয়েছেন হ্যাম্পডেন কাউন্টি শেরিফ নিক কোকচি। তিনি বলেছেন, ‘আমাদের এক কর্মীকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে। সৌভাগ্যবশত, সে সুস্থ আছে। নাহলে ওই নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হত। আমি জনগনের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করি। কিন্তু আপনি যখন সীমা অতিক্রম করে আমার কর্মীকে এবং জনসাধারণকে বিপদে ফেলবেন, আপনি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাকে গ্রেপ্তার করা হবে। ‘

সূত্র : এনডিটিভি

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp